IPL 2025: ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস, সিএসকের বিরুদ্ধে পাঞ্জাবের জয়ের মূল কারিগর শতরানকারী প্রিয়াংশ
ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে ১৮ রানে জয় হাসিল করল শ্রেয়স আইয়ারের দল। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
মাত্র ৩৯ বলে শতরান করলেন পা়ঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য। যা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম। ৪২ বলে ১০৩ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। ৭টা বাউন্ডারি এবং ৯টা ওভার বাউন্ডারিতে সাজানো ঝকঝকে ইনিংস খেললেন।ফলে এই ম্য়াচে যে যত ভালোই খেলুক। কেউই প্রিয়াংশকে টপকাতে পারলেন না। গোটা ম্য়াচে নায়ক একজনই।

কঠিন সময়ে দলের হাল ধরে রাখলেন। শতরান করে নজির সৃষ্টি করলেন। দলের রানকে ২০০-র গণ্ডি পার করালেন। ফলে এই ম্য়াচের সেরা যেমন হলেন তেমনই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হলেন। পাঞ্জাব দলের হয়ে শশাঙ্ক সিংহ ৩৬ বলে ৫২ রান করলেন। ফলে পাঞ্জাবের জয়ে তাঁর অবদানও কম নয়।
২০২৪ সালে দিল্লি প্রিমিয়ার লিগে সর্বাধিক রান করেছিলেন প্রিয়াংশ। মাত্র ১০টি ম্যাচে ৬০০-র বেশি রান করেছিলেন তরুণ এই ওপেনার। আইপিএলের মেগা নিলামে পাঞ্জাব কিংস ৩ কোটি ৮০ লক্ষ টাকার মোটা অঙ্কে প্রিয়াংশকে দলে নেয়। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের এক ক্রিকেটার যখন এত টাকা পান তখন বুঝতেই হবে তাঁর মধ্যে কতটা প্রতিভা আছে।
ম্যাচের সেরা হয়ে প্রিয়াংশ বলেন, এই অনুভূতিটা একেবারেই আলাদা। আমি খুশি কিন্তু দলের জয়ে অবদান রাখতে পেরে। আগামী দিনে দলের জন্য আরও অবদান রাখতে চাই। আজ যেভাবে খেললাম এটাই আমার ব্যাটিং স্টাইল। শ্রেয়স ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন নিষ্ঠার সঙ্গে ব্যাটিং করতে। খেলার বিষয়ে অনেক স্বাধীনতা দিয়েছিলেন বলেছিলেন আউট হলেও ভাবতে হবে না। পরিস্থিতি অনুযায়ীও খেলতে হবে। আমি সেভাবেই খেলেছি। প্রতিপক্ষ দলের সব বোলারই খুব ভালো ছিল। ফলে আমার মনে হয়েছিল যে যেকোনো বোলারই আমাকে সমস্যায় ফেলতে পারে।












Click it and Unblock the Notifications