IPL 2025: গোয়েঙ্কার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাহুলের, মুখ খুললেন আরসিবি দলে খেলার প্রসঙ্গেও

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। মেগা এই নিলামে যে ক্রিকেটারদের দিকে সবথেকে বেশি নজর থাকবে তাদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল। লখনউ দল এবার অধিনায়ককেই ছেড়ে দিয়েছে, কেএল রাহুলকে রিটেন পর্যন্ত করেননি সঞ্জীব গোয়েঙ্কারা। লখনউ দল ত্যাগের পরই সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাহুল।

রিটেনশন তালিকা প্রকাশের পর লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'যাদের জেতার মানসিকতা আছে, যারা ব্যক্তিগত আকাঙ্খার উর্ধ্বে উঠে দলকে এগিয়ে নিয়ে যেতে চান, তাঁদেরকেই ধরে রাখা হয়েছে।' গোয়েঙ্কার কথায় স্পর্শ হয়ে গিয়েছি‌ল তি‌নি রাহুলকেই নিশানা করে কথাগুলো বলছেন। চুপ করে থাকলেন না রাহুল নিজে। গোয়েঙ্কার পাল্টা উত্তর দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, 'সিদ্ধান্ত আগেই হয়ে হিয়েছিল, আমি জানি না তিনি কী মন্তব্য করেছিলেন, তবে সেটা রিটেনশন তালিকা প্রকাশের পরই তিনি সবম্ভত বলেছিলেন। আমি নতুন‌ভাবে শুরু করতে চেয়েছিলাম।' রাহুলকে যে রিটেন করা হবে না তা আগেই স্বষ্ট হয়ে গিয়েছিল। এবার বিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিলেন রাহুল নিজেই।

লখনউ দল ত্যাগ প্রসঙ্গে বলেছেন, 'আমার লক্ষ্য নতুনভাবে ফের শুরু করা। আমি বিকল্পগুলি খুঁজে বার করতে চেয়েছিলাম।আমি যেখানে স্বাধীনতা পেরে পারি। দলের পরিবেশও কিছুটা হালকা হতে পারে। কখনও কখনও আপনাকে দূরে সরে যেতে হবে নিজের প্রয়োজনের জন্য ভালোটা খুঁজে বার করতে হবে।'

আসন্ন মরশুমে রাহুল কি নিজের ঘরের দল আরসিবির হয়েই খেলবেন? জল্পনার আবহেই রাহুল নিজেই এবার মুখ খুলেছেন তাঁর আরসিবি দলে খেলা নিয়ে। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন তাঁর আরসিবি দলের সম্ভাবনা। সেই সঙ্গে লখনউ দল থেকে পাওয়া ব্যবহারে যে তিনি হতাশ সেটাও পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন রাহুল।

আরসিবিতে খেলা প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি আরসিবিতে খেলাটা খুবই উপভোগ করি। আমি চিন্নাস্বামী স্টেডিয়ামকে খুব ভালোভাবে জানি। আমি সেখানে খেলেই বড় হয়েছি। আমি আরসিবির হয়ে খেললে খুবই আনন্দ পাই। আমি সেখানকার ভুমিপুত্র, ফলে সাধারণ মানুষও আমাকে খুব ভালোবাসে।'

আরসিবির রিটেনশন তালিকায় বিরাট কোহলি ছাড়াও রয়েছেন রজত পাটীদার, তাঁকে ১১ কোটিতে দলে রাখল আরসিবি। যশ দয়ালকে ৫ কোটিতেই দলে রাখল আরসিবি।ফলে পার্সে মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চাইছে আরসিবি। ফলে আরসিবির হাতে এখন আছে তিনটি আরটিএম কার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+