IPL 2025: 'এক নতুন যাত্রার সূচনা', দিল্লি দলে যোগ দিয়ে নিজের প্রথম প্রতিক্রিয়াতে কী জানালেন কেএল রাহুল?
কেএল রাহুলের জন্য যতটা দাম উঠার কথা ছিল ততটা উঠেনি আইপিএলের মেগা নিলামে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের পর প্রত্যাশার নিরিখে ছিল কেএল রাহুলের নাম। কিন্তু ১৪ কোটিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। আইপিএলে দল পরিবর্তনের পর প্রথমবার নিজের প্রতিক্রিয়া জানালেন কেএল রাহুল।
সাধারণত তারকা ক্রিকেটাররা দল পাওয়ার পরইঅ দ্রুত তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে দেন, এক্ষেত্রে ঋষভ পন্থ সময় নিয়েছিলেন ২৪ ঘণ্টার একটু বেশি। কিন্তু তাঁকেও ছাপিয়ে গেলেন কেএল রাহুল। দল পাওয়ার কয়েকদিন পর দিলে প্রতিক্রিয়া। বুধবার দিল্লি দলের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানেই রাহুল জানিয়েছেন দিল্লি দলে যোগদান নিয়ে তাঁর প্রতিক্রিয়ার কথা।

লখনউ দল রিটেনের রাহুলকে না রাখার পর থেকেই তাঁর দলবদলের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ভূমিপুত্র রাহুলকে দলে নেবে আরসিবি। কিন্তু দিল্লিই গন্তব্য হল রাহুলের। কিন্তু অত্যন্ত সুচতুরভাবেই রাহুলকে অল্প দামে দিল্লি দলে নিল।
KL x DC era begins 💙 pic.twitter.com/L1hpxxuUfq
— Delhi Capitals (@DelhiCapitals) November 27, 2024
নিলামে শশ্রেয়সের দর এতটাই বাড়িয়ে দেয় দিল্লি যে, পঞ্জাব কিংসের শেষ পর্যন্ত শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনতে বাধ্য হন। দিল্লি পন্থকে না রাখার ফলে শুধুমাত্র কেএল রাহুলকে চেয়েছিলেন। আর, সেটা অনেক কম মাত্র ১৪ কোটি টাকায় নেওয়ার জন্যই পন্থ আর শ্রেয়সের রেকর্ড দাম বাড়িয়ে দেয় দিল্লি দল।
টিম ইন্ডিয়ার জার্সিতে ৭২ টি২০ ম্যাচে ২,২৬৫ রান করেছেন কেএল রাহুল। তাঁর গড় ৩৭.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি। দুটি শতরান এবং ২২টি অর্ধশতরান রয়েছে রাহুলের নামের পাশে। আইপিএলে তিনি এখন পর্যন্ত ১৩২টি ম্যাচ খেলেছেন। এরআগে একাধিকবার দলবদল করতে হয়েছে রাহুলকে। এ
আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একা রাহুলের ওপর যে পুরোপুরি নেতৃত্বের ভার থাকবে না তার আভাস আইপিএলের প্রথম দিনে নিলাম শেষেই দিয়ে রেখেছেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। রাহুলের সঙ্গে নেতৃত্বের ভার থাকবে মূলত অক্ষর প্যাটেলের উপর। অক্ষরকে আগেই রিটেন করে নিয়েছে দিল্লি দল। তবে রাহুলকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হবে অক্ষরকে সেটা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications