IPL 2025: লখনউ ছেড়ে আরসিবিতে ফিরছেন? বিরাট আপডেট দিলেন কেএল রাহুল নিজেই

২০২৫ সালের আইপিএলে লখনউ দলের জার্সিতে দেখা যাবে কেএল রাহুলকে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মান-অভিমানের পালা ভুলে পুরানো দলেই থেকে যাবেন নাকি আরসিবি বা অন্য দলে যোগ দেবেন? ২০২৪ সালের আইপিএল শেষ হওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে।

এক সমর্থকের সঙ্গে কথায় আরসিবি দলে যোগ দেওয়া নিয়ে বড় আপডেট দিলেন রাহুল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক সমর্থককে রাহুলের সামনে বলতে শোনা যায়, "আমি আরবিসি-র অন্ধভক্ত। অনেক দিন ধরে আরবিসি-র খেলা দেখছি। আপনি আরসিবি-তে এর আগেও খেলেছেন। আর নিশ্চয়ই বর্তমানের জল্পনা সম্পর্কে জানো। আমি বিশেষ কিছু বলব না। কিন্তু প্রার্থনা করছি, আপনি আবার বেঙ্গালুরু দলে ফিরে আসুন। উত্তরে রাহুল সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার বদলে হাসিমুখে বলেন, "আশা করছি।"

KL Rahul

কোথাও গিয়ে রাহুলের মধ্যেও কি তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাটের পাশে ফেরার সুপ্ত বাসনা রয়েছে, এই প্রশ্নই জোরদার হয়েছে। কিন্তু সেখানে শুধু আরসিবি নয়, অন্য দলও ঝাঁপাতে পারে তারকা ব্যাটারের জন্য। ফলে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।যদিও ভুলে গেলে চলবে না, দক্ষিণ ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারের ওপর কিন্তু চোখ রয়েছে চেন্নাই সুুপার কিংসেরও।

২০২৪ সালের আইপিএলে লখনউ একটি ম্যাচ হারার পর প্রকাশ্যে মাঠে দলের অধিনায়ককে বকাঝকা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল। সেই জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি রাহুল এবং গোয়েন্কা দু'জনেই। ঘটনার পাঁচ দিন পর আইপিএলের মাঝেই দিল্লিতে নিজের বাড়িতে রাহুলকে নৈশভোজে ডেকেছিলেন লখনউয়ের মালিক। সেখানে হাত মিলিয়ে হাসি মুখে ছবিও তোলেন তাঁরা।

গত অগাস্ট মাসে আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে কেএল রাহুলের সঙ্গে বৈঠক হয়েছে। প্রায় এক ঘণ্টার মেগা মিটিংয়ে রাহুল কর্ণধারের সঙ্গে আগামী বছরের দল নিয়ে আলোচনা করেছেন। দলে কাদের রিটেন করা হবে, সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইপিএল ‌নিলামের নিয়ম নীতি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, এই সভার পরই সমস্ত নিয়ম জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরই সমস্ত দলগুলি আগামী মরশুম নিয়ে তাদের দল গঠনের রণকৌশল চূড়ান্ত করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+