IPL 2025: রাহুলকে নিতে মরিয়া, গ্রিন ভাবনার বাইরে! বিরাট-সহ আরসিবির সম্ভাব্য রিটেনশন লিস্টে থাকছেন কারা?

IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজির নাম বদলালেও আইপিএল খেতাব এখনও অধরাই থেকে গিয়েছে বিরাট কোহলিদের কাছে।

আসন্ন নিলামের আগে তাই সবকিছু বিবেচনা করেই পদক্ষেপ করতে চলেছেন আরসিবি কর্তারা। আরসিবির রিটেনশন লিস্টে চমকের সম্ভাবনা কম।

IPL 2025

লোকেশ রাহুল যে আইপিএল নিলামেই ভাগ্য পরীক্ষা করাবেন তা একরকম পাকাই। লখনউ সুপার জায়ান্টস তাঁকে ধরে রাখছে না বলেই খবর। নিলামে কোনও কিছুর গ্যারান্টি নেই। তবে লোকেশ রাহুলকে নিতে আরসিবি যে মরিয়া হয়েই ঝাঁপাবে সেটাও বোঝা যাচ্ছে।

প্রথম কারণ, রাহুল কর্ণাটকের ক্রিকেটার। দল গড়তে স্থানীয়দের প্রাধান্য দিতেও বলা হয়েছে আরসিবিকে। লোকাল বয় রাহুল তাই স্বাভাবিকভাবেই এগিয়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাহুলকে আরসিবিতে নেওয়ার রব উঠেছিল। তাছাড়া রাহুলের আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।

ফাফ দু প্লেসির বয়স এখন ৪০। তবে চলতি বছরও তাঁর নেতৃত্বে সেন্ট লুসিয়া কিংস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে। তবু ফাফ দু প্লেসিকে এবার অধিনায়ক নাও রাখতে পারে আরসিবি। দলের নাম বদলের পর এবার অধিনায়ক বদলেও ভাগ্য বদলের তাস খেলতে পারে তারা। আর সেখানেই বড় বিকল্প হতে পারেন রাহুল।

বিরাট কোহলি ২০০৮ সাল থেকেই আরসিবিতে রয়েছেন। দল বদলাননি। বিরাট কোহলিকেই যে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে আরসিবি ধরে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। মহম্মদ সিরাজকেও রাখবে আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েলকেও ধরে রাখার সমূহ সম্ভাবনা।

আনক্যাপড ক্রিকেটার হিসেবে আরসিবি ধরে রাখতে পারে যশ দয়ালকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে রজত পাটীদারকেও রেখে দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন লোয়ার স্পাইন সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যা কাটাতে। ফলে মাস ছয়েক তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

ফলে আইপিএলেও গ্রিনের থাকার সম্ভাবনা কার্যত নেই। এই পরিস্থিতিতে ফাফ দু প্লেসিকেই রেখে দিতে পারে আরসিবি। রাহুলকে নিতে পারলে চিন্তা নেই। কিন্তু ক্যাপ্টেন্সি অপশনের জন্য আরসিবির নজরে থাকবেন ঋষভ পন্থও। ঈশান কিষাণকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারে। তাঁকে নেওয়ার পরিকল্পনাও রয়েছে আরসিবির। দীনেশ কার্তিকের অবসরের পর আরসিবিকে ভালো মানের উইকেটকিপারও নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+