IPL 2025: লখনউয়ের বিরুদ্ধে রাহুলকে পেল না দিল্লি, কারণটা জেনে নিন

IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক লোকেশ রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচেই নেই। তাও কিনা এলএসজির বিরুদ্ধেই।

আজ বিশাখাপত্তনমে ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। যদিও টিম লিস্ট আসতেই দেখা গেল নেই লোকেশ রাহুলের নাম।

IPL 2025

লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি সন্তানসম্ভবা। সে কারণে স্ত্রীর পাশে থাকার জন্য দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছেন রাহুল। রাহুলের এক পারিবারিক বন্ধু ক্রিকবাজকে জানিয়েছেন, রাহুল বাড়ি চলে গিয়েছেন। যে কোনও সময়েই রাহুল ও আথিয়ার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

এই পরিস্থিতিতে রাহুল গতকাল রাতেই মুম্বই চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে। বিশাখাপত্তনমেই ৩০ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের আগে রাহুল দলের সঙ্গে যোগ দেবেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসে টানা ৮ মরশুম খেলেছেন ঋষভ পন্থ। এবার সেই দলের বিরুদ্ধেই খেলতে হচ্ছে। তাও অধিনায়ক হিসেবে। পন্থ দিল্লির হয়ে খেলার আবেগের কথা অস্বীকার না করলেও জানিয়েছেন, নতুন দলের হয়ে সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

একইভাবে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। গত বছরের আইপিএলে রাহুলকে জনসমক্ষে ভর্ৎসনা করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পরে অবস্থা স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হলেও শেষ অবধি আর রাহুলকে ধরে রাখেনি লখনউ। রাহুলের ঘনিষ্ঠরাও চাইছিলেন তিনি যাতে আর লখনউকে না খেলেন। অবশেষে নিলাম থেকে রাহুলকে ১৪ কোটি টাকায় নেয় দিল্লি ক্যাপিটালস।

রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন। আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগদানের আগে মুম্বইয়ে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেছেন। তবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি খেললেন না প্রথম ম্যাচে।

একনজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলে কারা রয়েছেন:

লখনউ সুপার জায়ান্টস- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আয়ুষ বাদোনি, মিচেল মার্শ, প্রিন্স যাদব, দিগ্বেশ সিং, নিকোলাস পুরাণ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই

দিল্লি ক্যাপিটালস- ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সমীর রিজভি, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।

লখনউয়ের পরিবর্ত- এম সিদ্ধার্থ, আবদুল সামাদ, হিম্মত সিং, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গরগেকর।

দিল্লির পরিবর্ত- করুণ নায়ার, আশুতোষ শর্মা, ডনোভান ফেরেরা, ত্রিপুরানা বিজয়, দর্শন নালকণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+