IPL 2025: কলকাতায় আচমকাই লোকেশ রাহুল, লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক

IPL 2025: আচমকাই কলকাতায় লোকেশ রাহুল। কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আইপিএলের আসন্ন মরশুমের আগে কোন দল কাদের ধরে রাখবে।

তার আগে রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লখনউ সুপার জায়ান্টসে রাহুলের ভবিষ্যৎ নিয়ে নানা চর্চা চললেও তাঁকে লখনউ ধরে রাখবে বলেই আজকের এই বৈঠক থেকে বার্তা স্পষ্ট।

IPL 2025

চলতি বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্স ভালো হয়নি। অনেক জেতা ম্যাচও হারতে হয়েছে। তারই মধ্যে সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যে ঢুকে যেভাবে রাহুলকে বকাঝকা করেছিলেন, তা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। তখন রাহুল-ভক্তরা দাবি তুলেছিলেন, আর এই দলে তাঁর খেলা উচিত নয়।

৮ মে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর ওই ঘটনা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও গোয়েঙ্কার সমালোচনা করেছিলেন। তাঁগের কথায়, কিছু বলার থাকলে রাহুলকে ড্রেসিংরুমে বলা যেতে পারতো। মাঠের চারদিকে যেখানে ক্যামেরা সেখানে আইপিএল দলের তারকা অধিনায়কের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। যদিও পরবর্তীকালে রাহুলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেন গোয়েঙ্কা।

আজ আলিপুরে জাজেস কোর্ট রোডে নিজের অফিসে রাহুলের সঙ্গে ঘণ্টাখানেক ধরে সঞ্জীব গোয়েঙ্কা বৈঠক করেন বলে দাবি ক্রিকবাজের প্রতিবেদনে। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, আগামী মরশুমের দল গঠন নিয়েই আলোচনা হয়েছে।

কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যেতে পারেন। আজকের বৈঠকের পর রাহুল বা গোয়েঙ্কা কিছু জানাননি। রাহুলকে ছেড়ে দিয়ে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে কেনা যাবেই, এমন নিশ্চয়তাও নেই। ফলে রাহুলকে ধরে রাখতেই পারে লখনউ সুপার জায়ান্টস। তাছাড়া বোর্ড রিটেনশনের নিয়মে আরটিএম কার্ড ফেরায় কিনা সেটাও দেখার।

লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। বোলিং কোচ মর্নি মরকেল ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন। গৌতম গম্ভীর মেন্টরের দায়িত্ব ছাড়ার পর সেই পদ এখন খালি। সেখানে জাহির খানকে আনার সম্ভাবনা প্রবল। ফলে রাহুলের সঙ্গে সেই বিষয়েও কথা হয়ে থাকতে পারে।

কোন কোন ক্রিকেটারদের লখনউ ধরে রাখতে পারে, নিলামের পরিকল্পনা কী হতে পারে, সেই সব বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। রাহুল শ্রীলঙ্কা সফরে ভারতের একদিনের আন্তর্জাতিক দলে ছিলেন। দলীপ ট্রফিতে তিনি খেলবেন শুভমান গিলের নেতৃত্বাধীন টিম এ-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+