IPL 2025: ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স, সিএসকের বিরুদ্ধে দিল্লির জয়ের নায়ক কেএল রাহুল

চেন্নাইয়ের ঘরের মাঠে দাপুটে জয় পেল দিল্লি ক্যাপিটালস। এবারের টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত গতিতে এগিয়ে চলছে দিল্লির দল। চিপকে সিএসকে দলকে পরাজিত করে চলতি আইপিএলে জয়ের হ্যাট্রট্রিকও করে ফেলল অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

চিপকে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস দল। নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি ছয় উইকেটে ১৮৩ রান তোলে। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল। প্রথমেই আসা যাক দিল্লি দলের ব্য়াটিংয়ের কথায়। ব্যাট করতে নেবে শুরুতেই চাপে পড়ে যায় দিল্লি। কারণা জ্যাক ফ্রেজার ০ রান করেই আউট হলেন। কিন্তু দিল্লি দলের ব্যাটিংয়ের হাল ধরেন কেএল রাহুল এবং অভিষেক পোড়েল।

most valuable player

এই দুজন ৫৪ রানের পার্টনারশিপ তৈরি করেন। তবে আজকের ম্যাচে অনবদ্য ইনিংস খেললেন কে ল রাহুল ৫১ বলে ৭৭ রান করলেন তিনি চারটি ছটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন কেএল রাহুল। মূলত তার ইনিংসের সৌজন্যেই স্কোরবোর্ডে লড়াইয়ে রান তুলতে সক্ষম হলো দিল্লি দল। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন রাহুল।

এবার যদি দিল্লি দলের বোলিংয়ের কথা বলা যায় তাহলে উল্লেখ করতে হবে বিপ্রাজ নিগমের ক।থা তিনি চার ওভারে ২৭ রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন। ডেভন কনওয়ে (১৩) এবং শিবম দুবের(১৮) উইকেট নিয়েছেন নিগম। গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে চেন্নাইকে চাপে ফেলেন দিলন নিগম। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন দিল্লি্র এই বোলার।

আর চেন্নাই দলের ব্যাটিংয়ে দিক থেকে ভালো পারফরম্যান্স করলেন বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেললেন অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারলেন না আসলে তাঁকে সেভাবে কেউ সঙ্গ দিতেই পারলেন না। শেষ দিকে নেমে ধোনি ২৬ বলে ৩০ রান করলেন বটে কিন্তু সেটা ফিনিশার মাহির নামের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।

Take a Poll

ম্যাচ সেরার পুরস্কার পেলেন কেএল রাহুল। একইসঙ্গে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হলেন কেএল রাহুল। ম্যাচের সেরা হয়ে রাহুল বলেন, আমি আইপিএল শুরুর আগে থেকেই ব্যক্তিগতভাবে টপ অর্ডারে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কোচের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছিলেন আমাকে চার নম্বরে ব্যাট করার জন্য। কিন্তু আজ একজন আমাদের খেলোয়াড় মাঠে নামতে পারেননি এর ফলে আমাকে ওপেন করতে নামতে হয়। তবে আমার মানিয়ে নিতে কোন সমস্যা হয়নি। আমি এতে অভ্যস্ত। উপরে নিচে খেলতে খেলতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি্। কিন্তু আমি শুরুটা ভালো করেছিলাম মাঝখানে কিছুটা সমস্যা হচ্ছিল কিন্তু সেটাকে সামলেনি। এর আগে অভিষেক এবং অক্ষরের সঙ্গে আমার বেশ কয়েকটি পার্টনারশিপ আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+