IPL 2025: রেকর্ড দাম পাবেন পন্থ! কলকাতাতেই থাকবেন শ্রেয়স? নিলামের আগেই পাওয়া গেল বিরাট আভাস
রাত পোহোলেই আইপিএলের মেগা নিলাম। বর্ডার গাভাসকর ট্রফির মধ্যেই আইপিএলের মেগা নিলাম ঘিরে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনার পারদ। কোন ক্রিকেটার কত দাম পাবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ তিন বছর পর আবার মেগা নিলাম হতে চলেছে। একাধিক তারকা ক্রিকেটার এই মেগা নিলামে অংশ নিচ্ছেন। একদিকে নজর থাকবে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলদের দিকে তেমনই এক ঝাঁক বিদেশি ক্রিকেটারের দিকেও ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।
কে কত দাম পেতে পারেন তা নিয়ে অনেক আলোচনা চলছে বিগত তিন সপ্তাহের বেশি সময় ধরে। গত ৩১ শে অক্টোবর দীপাবলীর সন্ধ্যায় রিটেনশনের তালিকা প্রকাশ করেছিল আইপিএল দলগুলি। এবার নিলামের মাধ্যমে বাকি দল গুছিয়ে নিতে হবে। কে কতদূর পেতে পারেন তার একটা আভাস পাওয়া গেল নিলামের ২৪ ঘন্টা আগে।

সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে একটি মক নিলামের আয়োজন করা হয়েছিল সেখানেই নিলামে তোলা হয় ঋষভ পন্থ, কেএল রাহুলদের। সম্প্রচারকারী সংস্থার আয়োজিত মক নিলামে সব থেকে বেশি দাম পেয়েছেন ঋ।ভ পন্থ। ৩৩ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ফলে দিল্লির ছেড়ে দেওয়া পন্থকে নিয়ে নিলামে যে বিরাট দর কষাকষি হবে তার আভাস কিন্তু পাওয়া গেল ২৪ ঘন্টা আগে।
পাশাপাশি লখনউ দলের অধিনায়ক কেএল রাহুল আরসিবি দলে যোগ দিতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। মক নিলামেও সেই আভাসই মিলল। ২৯.৫ কোটি টাকায় মক নিলামে তার তাঁকে পেল আরসিবি। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সকে দশ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি তাঁর দল। কিন্তু মেগা নিলামে ফের তাকে দলে ফেলাতে পারে কেকেআর। মক নিলামে সেই আভাসই মিলল ২১ কোটিতে কেকেআরে থাকতে চলেছেন তিনি।
এছাড়া ঈশান কিষাণকে দলে রিটেন করেননি মুম্বই ইন্ডিয়ান্স। ঈশান কোথায় খেলবেন তা নিয়ে চলছে বিরাট জল্পনা, তবে মিনি নিলামে ঈশানের জায়গা হল দিল্লি দলে। ১৫.৫ কোটিতে তাঁকে মক নিলামে দলে নিল দিল্লি দল। চাহালকে রিটেন করেন তাঁর দল রাজস্থান। মক নিলামে ১৫ কোটিতে তাঁকে দলে নিল সানরাইজার্স। অন্যদিকে, মিচেস মার্শ এই মক নিলামে ১৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে যুক্ত হলেন। আপাতত সব নজর আগামী দুই দিনের নিলামে।












Click it and Unblock the Notifications