IPL 2025: রিটেনশনের পরও নিলাম নীতি নিয়ে অসন্তুষ্ট কেকেআর, বোর্ডকে চিঠি চ্যাম্পিয়ন দলের

বৃহস্পতিবারই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে। দিওয়ালির সন্ধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে কোন দল কাদের ধরে রাখছে? কিন্ত কেকেআর দল প্রথম থেকেই বেশি করে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের সেই নিয়ম বাস্তবে কার্যকর হয়নি।

নিলামের নিয়ম নীতি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ ছিল‌ একাধিক ফ্র্যাঞ্চাইজির। রাইট টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে কেকেআর ফ্র্যাঞ্চাইজি চিঠি দিয়েছিল বিসিসিআই। রিটেনশনের তালিকা প্রকাশের পর এমনই তথ্য উঠে এসেছে।

kkr

কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা এই বিষেয় বোর্ডের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছি‌ল। মূলত রাই টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ম নিয়েই আপত্তি আছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির। তার মধ্যে অন্যতম কেকেআর। আসলে নাইট থিঙ্ক ট্যাঙ্ক প্রথম থেকেই নিলামে ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বৃদ্ধির থেকেও রাইট টু ম্যাচ কার্ডকেই বেশি প্রাধান্য দিতে চেয়েছে।

তবে এবার যখন বিসিসিআই নয়া নিলাম নীতি প্রকাশ করেছে তাতে সব থেকে বেশি চর্চা হয়েছে রাইট টু ম্যাচ কার্ড নিয়ে । রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগের আগে যে দল সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য সর্বোচ্চ দর হাঁকবে, তাদের ফের দর বাড়ানোর সুযোগ দেওয়া হবে। বোর্ডের এই নিয়ম নিয়েই আপত্তি রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।

মনে করা হচ্ছে, এর ফলে কোনও ক্রিকেটার তাঁর প্রয়োজন বা চাহিদার চেয়ে বেশি দর পেয়ে যেতে পারেন।
এখানেই আপত্তি তু‌লেছে কেকেআর। তারা এর আগেও আরটিএম পদ্ধতি নিয়ে বিরোধিতায় সরব হয়েছিল। কয়েক মাস আগেই বিসিসিআই আইপিএলর মা‌‌লিকদের সঙ্গে যে আলোচনাতে বসেছিলেন বোর্ড কর্তারা সেখানেও এই বিষয়টি তু‌লে ধরেন কেকেআরের প্রতিনিধিরা। কিন্তু বোর্ডের পক্ষ থেকে কেকেআরের দাবিকে মান্যতা দেওয়া হয়নি।

ফলে নিলামের আগে সর্বোচ্চ সংখ্যায় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। রিটেনশনের পর কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি টাকা। রিঙ্কু, রাসেল, নারিন, বরুণ, রমনদীপ, হর্ষিত ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে।

AUS vs IND: ঋতুরাজদের বিরুদ্ধে বাতিল রোহিতদের প্রস্তুতি ম্যাচ, অনুশীলনেই বাড়তি জোর ভারতীয় দলের
আরটিএমের জন্য অপেক্ষা না করে ছয়টি রিটেনশন স্লট নিলামের আগেই ব্যবহার করে নিয়েছে কেকেআর । কিন্তু বিসিসিআইয়ের নিলাম নিয়ে কেকেআরের অসন্তোষ ফের একবার প্রকাশ্যে এল।ত্রি

এদিকে ত্রিপুরার নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নামতে পারে কেকেআর। ইডেন‌ ছাড়া এই স্টেডিয়াম হতে পারে কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড। ২০১৭ সালে এই স্টেডিয়ামটি তৈরির কাজ শুরু হয়। আগামী আইপিএলের আগে স্টেডিয়ামের কাজ শেষ হলে এখানে বেশ কিছু ম্যাচ খেলতে পারে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+