KKR vs SRH, IPL 2025: কেকেআর-সানরাইজার্স দ্বৈরথে হাত বদল হতে পারে কমলা টুপির, রয়েছে একাধিক নজিরের হাতছানি
KKR vs SRH, IPL 2025: আইপিএলে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। গত বছর সানরাইজার্সকে হারিয়েই আইপিএল খেতাব জিতেছিল কেকেআর।
আজকের দ্বৈরথে নজর থাকবে কমলা টুপির লড়াইয়েও। অন্তত চার ক্রিকেটারের মধ্যে কোনও একজন তা ছিনিয়ে নিতে পারেন নিকোলাস পুরাণের কাছ থেকে।

লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ ৩ ম্যাচে ১৮৯ রান করেছেন। আপাতত তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী। দুটি অর্ধশতরান পেয়েছেন। তাঁর দখলেই রয়েছে কমলা টুপি। আজ কেকেআরের কুইন্টন ডি কক এবং সানরাইজার্স হায়দরাবাদের অন্তত তিন ক্রিকেটার টপকে যেতে পারেন পুরাণকে।
চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ট্রাভিস হেড রয়েছেন পাঁচ নম্বরে। তাঁর রান ৩ ম্যাচে ১৩৬। দুই থেকে চার অবধি রয়েছেন যথাক্রমে বি সাই সুদর্শন (৩ ম্যাচে ১৮৬), জস বাটলার (৩ ম্যাচে ১৬৬) ও শ্রেয়স আইয়ার (২ ম্যাচে ১৪৯)।
ফলে কেকেআরের বিরুদ্ধে ৫৪ রান করলেই হেড পুরাণের থেকে ছিনিয়ে নেবেন কমলা টুপি। হেড চলতি আইপিএলে ১টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের অনিকেত ভার্মা ৩ ম্যাচে ১১৭ রান করেছেন। প্রথম ম্যাচে শতরানকারী সানরাইজার্সের ঈশান কিষাণের রয়েছে ৩ ম্যাচে ১০৮ রান। কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক ৩ ম্যাচে ১০২ রান করেছেন।
আজকের ম্যাচে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে যদি ৬৩ রান করেন তবে টি২০-তে তাঁর সাত হাজার রান পূর্ণ হবে। টি২০-তে তিন হাজার রান থেকে ৯৫ রান দূরে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার। টি২০-তে সাড়ে চার হাজার রান করতে সুনীল নারিনের দরকার ৮০ রান।
Hitting it the 𝙍𝙪𝙨𝙨𝙚𝙡𝙡 𝙬𝙖𝙮 💪🔥 pic.twitter.com/BGvFnbwd49
— KolkataKnightRiders (@KKRiders) April 2, 2025
আন্দ্রে রাসেল ৭ রান করলে আইপিএলে আড়াই হাজার রানের মাইলস্টোন ছোঁবেন। ৪০ রান করলে আইপিএলে কলকাতায় তাঁর ১ হাজার রান হবে। আইপিএলে ১ হাজার রান থেকে রিঙ্কু সিং আছেন ৭৮ রান দূরে। ভারতের মাটিতে টি২০-তে শততম উইকেট থেকে ১ শিকার দূরে বরুণ চক্রবর্তী।
ট্রাভিস হেড ইডেনে কেরিয়ারের ১৫০তম টি২০ ম্যাচটি খেলতে চলেছেন। আইপিএলে ১ হাজার রান করতে তাঁর চাই ৯২ রান। টি২০-তে ২৫০তম শিকার ঝুলিতে পুরতে হর্ষল প্যাটেলের তিন উইকেট দরকার। জয়দেব উনাদকাট যদি খেলেন তাহলে তা হবে তাঁর ২০০তম টি২০। যদিও সেই সম্ভাবনা কম।
আইপিঅলে কেকেআর ও সানরাইজার্স মোট ২৮টি ম্যাচ খেলেছে। কেকেআর জিতেছে ১৯টিতে, সানরাইজার্স ৯টিতে। ইডেনে দুই দলের ১০টি দ্বৈরথ হয়েছে। কেকেআরের জয় সাতটিতে। তিনটিতে জিতেছে সানরাইজার্স।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications