IPL 2025: কলকাতা-পাঞ্জাব দ্বৈরথে হতে পারে একাধিক নজির, রাহানে-বরুণ থেকে ম্যাক্সওয়েল-স্টইনিসদের দিকে নজর
IPL 2025: ইডেনে কাল কলকাতা নাইট রাইডার্সের সামনে পাঞ্জাব কিংস। দুই দলই তাদের সর্বশেষ হোম ম্যাচে পরাস্ত হয়েছে। ফলে দুই দলই জয়ের সরণিতে ফিরতে মরিয়া।
পাঞ্জাব কিংসের কাছে অ্যাওয়ে ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল কেকেআর। অজিঙ্ক রাহানেদের কাছে তাই ইডেনে বদলার ম্যাচ হতে চলেছে।

আইপিএলে ইতিমধ্যেই গুজরাত টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১২ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে। তার মধ্যে আরসিবি খেলেছে ৯টি ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস আছে ১০ পয়েন্টে।
পাঞ্জাব কিংস নিজেদের নবম ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছে যেতে চাইবে। কলকাতা নাইট রাইডার্সের রয়েছে ৮ ম্যাচে ৬ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে থাকতে গেলে কালকের ম্যাচ জেতা কেকেআরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ২১ এপ্রিল কেকেআরকে ইডেনে ৩৯ রানে হারিয়েছে গুজরাত টাইটান্স। গুজরাত ৩ উইকেটে ১৯৮ রান তুলেছিল, জবাবে কেকেআর ৮ উইকেটে ১৫৯ তোলে। ২০ এপ্রিল মুল্লানপুরে আরসিবির কাছে পাঞ্জাব কিংস পরাস্ত হয়েছিল। ৭ বল বাকি থাকতে হার ৭ উইকেটে।
— Punjab Kings (@PunjabKingsIPL) April 24, 2025
দুই দলই নিজেদের ব্যাটিং বিভাগে উন্নতি চাইবে। ব্যাটারদের সামনে বেশ কিছু নজিরের হাতছানিও রয়েছে। অজিঙ্ক রাহানে ৮৭ রান করলে আইপিএলে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারবেন। কলকাতায় আইপিএলের ম্যাচে ১ হাজার রান করতে আন্দ্রে রাসেলের দরকার ১১ রান।
আন্দ্রে রাসেল যদি কেকেআরের একাদশে থাকেন তাহলে ৪৪ রান করলে কেকেআরের হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নেবেন। রাসেল ১৯ রান করলে কেকেআরের হয়ে আইপিএলে আড়াই হাজার রান করার কীর্তি গড়বেন।
পাঞ্জাব কিংসের জশ ইনগ্লিস ৮৫ রান করলে টি২০-তে সাড়ে তিন হাজার রান করে ফেলবেন। আইপিএলে ১ হাজার রান থেকে প্রভসিমরণ সিং ৩৫ রান দূরে। গ্লেন ম্যাক্সওয়েল ৫৪ রান করলে পাঞ্জাবের হয়ে কলকাতার বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান করার কীর্তি অর্জন করবেন।
মার্কাস স্টইনিস ৬৭ রান করলে আইপিএলে ২ হাজার রান হবে। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী যদি ২টি উইকেট নেন, তাহলে টি২০-তে তাঁর শিকারের সংখ্যা হবে ১৫০। শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে কেকেআরকে ১০ বছর পর আইপিএল খেতাব এনে দিলেও তাঁকে ধরে রাখেনি নাইটরা। ফলে ইডেনে শ্রেয়সের চেনা পরিবেশে পাঞ্জাব কিংস চলতি আইপিএলে কেকেআরের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের ফলাফল ২-০ করতে মরিয়া।












Click it and Unblock the Notifications