IPL 2025, KKR vs LSG Updates: ভালো খেলেও জয় অধরাই থাকল নাইটদের, চার রানে পরাজিত কেকেআর
IPL 2025, KKR vs LSG Updates: আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে। দুই দলেরই লক্ষ্য জয় ধরে রাখা। শেষ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে লখনউ দল। আবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল কেকেআর।
দুই দলেই আছেন একাধিক তারকা, একদিকে রাহানে, নারিন, রাসেল অন্যদিকে, ঋষভ, পুরাণ, আবেশ খান। আজকের দ্বৈরথের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

পরাজিত কেকেআর
ঘরের মাঠে ভালো খেলেও জয় অধরাই থাকল নাইটদের। লখনউয়ের কাছে ৪ রানে পরাজিত কেকেআর।টসে জিতে ঘরের মাঠে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ইডেনে দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস পুরাণ, ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাাতটি চার এবং আটটি ছক্কা। ৫ ম্যাচে ২৮৮ রান করে ফেললেন পুরাণ। সেই সঙ্গে ওরেঞ্জ টুপির মালিকও হলেন পুরাণ।মার্শ ৪৮ বলে ৮১ রান করলেন। তাঁর ইনিংস ছি্ল ছয়টি চার এবং পাঁচটি ছক্কা,নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান তুলল লখনউ।।শেষ পর্যন্ত ২৩৪ রানেই থেমে গেল নাইটদের ইনিংস। ৪ রানে পরাজিত হতে হল রাহানেদের। ৩৫ বলে ৬১ রান করে আউট হলে রাহানে। রিঙ্কু ১৫ বলে ৩৮ রানে অপারজিত থাকেন।
লখনউ দলের হয়ে দুটি করে উইকেট নেন আকাশদীপ ও শার্দুল ঠাকুর। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে কেকেআর। ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ।
জয়ের জন্য কেকেআরের টার্গেট ২৩৯
টসে জিতে ঘরের মাঠে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান তুলল লখনউ। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করল লখনউ। ৬ ওভার শেষে লখনউ দলের রান ছিল বিনা উইকেটে ৫৯। দুই ওপেনার মিচেল মার্শ, এইডেন মার্করাম শুরুটা ভালোই করেন। ৯৯ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই জনে।
২৮ বলে ৪৭ রান করে হর্ষিত রানার বলে আউট হলেন মার্করাম। অন্যদিকে, নিজের ছন্দে খেলে যেতে থাকেন মার্শ। ৪৮ বলে ৮১ রান করলেন। তাঁর ইনিংস ছি্ল ছয়টি চার এবং পাঁচটি ছক্কা।রাসেলের বলে আউট হলেন মার্শ। তবে ইডেনে দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস পুরাণ, ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাাতটি চার এবং আটটি ছক্কা। আবদুল সামাদ ৬ রান করে রানার বলে আউট হলেন। মিলার ৪ রানে অপরাজিত থাকলেন। পন্থকে ব্যাট করতে নামতেই হল না।
ইডেনে হাজির মোহনবাগান এসজির ফুটবলাররা
কেকআর বনাম লখনউ দলের খেলা দেখতে ইডেনে হাজির মোহনবাগান এসজির ফুটবলাররা। দিমিত্রি-ম্যাকলারেনরা উপস্থিত ইডেনে।
All for our Super Giants 💙 pic.twitter.com/R088ZiwhTm
— Lucknow Super Giants (@LucknowIPL) April 8, 2025
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে














Click it and Unblock the Notifications