IPL 2025: প্রথম জয়ের সন্ধানে নাইটরা, কামাখ্যা মন্দিরে পুজো দিলেন রাহানেরা, দেখুন ভিডিও

বুধবার গুয়াহাটিতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে পরাজয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। ঘরের মাঠে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের ছন্দে ফিরতে মরিয়া নাইটরা। রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে ম্য়াচের আগে জয়ের প্রার্থনায় নাইট শিবির।

অসমের জাগ্রত কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান কেকেআরের কোচ ও ক্রিকেটাররা। নাইটদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দলের সিইও ভেঙ্কি মাইসোর, অধিনায়ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বরুণ চক্রবর্তীকে কামাখ্যা মন্দির প্রাঙ্গনে গিয়েছেন, তাঁরা পুজোও দিয়েছেন দলের সাফল্য প্রার্থনা করে।

IPL 2025

নাইটদের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে দলের কোচ, ক্রিকেটাররা একে একে মন্দিরে প্রবেশ করছেন। তাঁদের হাতে পুজোর ডালা। তাঁরা মন্দিরে পুজো দেন। সিইও ভেঙ্কি মাইসোর বলেন, আমরা মা কামাখ্যার আর্শীবাদ প্রার্থনা করলাম। গতবার এখানে খেলতে এসে দলের অনেক ক্রিকেটার এখানে এসেছিলেন পুজো দিতে। আমরা শেষবার চ্যাম্পি্য়ন হয়েছিলাম। এবারও ঠাকুরের কাছে সাফল্য প্রার্থনা করলাম। দলের অধিনায়ক রাহানে বলেন, এখানে এসে খুব ভালো লাগছে। কারণ এখানকার পরিবেশ খুবই ভালো।

১ বছর আগেই আইপিএলের সময় গুয়াহাটিতে যখন কলকাতা নাইট রাইডার্সের খেলা হয়েছিল তখন বেশ কয়েকজন ক্রিকেটারই এসেছিলেন কামাখ্যা মন্দিরে পুজো দিতে। ২০২৪ সালে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে ক্রিকেটার বরুণ চক্রবর্তীরা গতবার কামাখ্যায় এসে পুজো দিয়ে এসেছিলেন এই মন্দিরে । ঈশ্বরের কাছে সাফল্য প্রার্থনা করেছিলেন। ২০২৪ সালের আইপিএলে গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত ক্রিকেট খেলে কলকাতা নাইট রাইডার্স চ্য়াম্পিয়ন হয়েছিল। এবার কেকেআর প্রথম জয়ের সন্ধানে থাকা নাইটরা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন।

অসম মানেই বিহু, জনপ্রিয় এই লোক নৃত্যের তালে নাইটদের স্বাগত জানানো হয়। টিম হোটেসলে প্রবেশের সঙ্গে সঙ্গেই অসমীয় রীতি মেনে নাইট দলকে স্বাগত জানানো হয়। অসমের বিশেষ উত্তরীয় প্রদান করা হয় কেকেআর দলেক।

Take a Poll

এই ম্যাচ কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম ম্যাচে জয় আসেনি, তবে রাজস্থান রয্যালসও প্রথম ম্যাচে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে। ফলে দুই দলই জয়ে ফিরতে মরিয়া থাকবে।উল্লেখ্য অ্যাওয়ে ম্যাচ হলেও এখানে ঘরের মাঠের মতোই সমর্থন পাচ্ছে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+