IPL 2025: নেতৃত্বের দায়িত্ব না পেলেও দলে গুরুত্ব বৃদ্ধি, বেঙ্কটেশ আইয়ারের উপর বিরাট আস্থা নাইটদের
বিগত কয়েক মরশুম ধরেই যে কয়েকজন ক্রিকেটার নাইট ব্রিগেডের পরিচিত মুখ তাদের মধ্যে অন্যতম বেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ব্যাট হাতে যেমন বিধ্বংসী ইনিংস খেলতে পারেন তেমনই আবার বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন। কিন্তু বেঙ্কটেশকে নিলামের আগে রিটেন না করে কিছুটা অবাক করে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
২০২৪ সালের আইপিএলে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। রিটেন না করলেও নিলামে তাঁকে দলে ফিরিয়ে আনতে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেন ভেঙ্কি মাইসোররা। বেঙ্কি আগেই জানিয়েছিন যে, তিনি অধিনায়কত্বের দায়িত্ব নিতে আগ্রহী। তবে ফ্র্যাঞ্চাইজি তাঁকে নয় রাহানেকে নেতৃত্বের দায়িত্ব দেয়।

চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে দলেই রাখেনি কলকাতা নাইট রাইডার্স। এবার নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞা অজিঙ্ক রাহানের হাতে। তাঁর ডেপুটি করা হয়েছে বেঙ্কটেশ আইয়ারকে। দলের সব থেকে দামি ক্রিকেটারকে অধিনায়ক করেনি কেকেআর। বরং অভিজ্ঞ রাহানের উপরই আস্থা রেখেছেন।
শ্রেয়সের মতো চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে রাখেনি কেকেআর। । রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে দলের অধিনায়কত্বের ভার সামলেছেন। আইপিএলে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন। হেরেছেন ১৬ ম্যাচে।পরিসংখ্যানে বলে দিচ্ছে এর আগে নেতৃত্বের ভার নিয়ে খুব একটা সফল হননি রাহানে। এবার রাহানের সামনে কঠিন পরীক্ষা।
এবার দেখে নেওয়া যাক ক্রিকেটার বেঙ্কটেশের আইপিএলে পারফরম্যান্স কেমন? এখনও পর্যন্ত আইপিএলে ৫০টি ম্যাচ খেলে ১৩২৬ রান করেছেন আইয়ার, করেছেন একটি শতরান এবং ১১টি অর্ধশতরান। বোলিংয়ে তিনটি উইকেট নিয়েছেন। এবার নাইটদের মিডল অর্ডারের অন্যতম ভরসা বেঙ্কটেশ। এবার শুধু তি্নি ক্রিকেটার নন একইসঙ্গে কোর গ্রুপের সদস্য। দলের রণকৌশল এবং নীতি নির্ধারণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
আইপিএল নিলামে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের পরই দরের নিরিখ বেঙ্কি আছেন তিন নম্বরে। তবু কেন তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল না? এই প্রশ্নে নাইট সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, আইপিএল একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট। আমরা বেঙ্কটেশ আইয়ারকে ক্রিকেটার হিসাবে দলের মধ্যে খুবই গুরুত্ব দিয়ে থাকি। তবে নেতৃত্ব বেঙ্কির কাছে চাপের কারণ হতে পারে। আমরা নেতৃত্বের চাপ সামলাতে অভিজ্ঞতা ও স্থিরতা প্রয়োজন হয়, তাই রাহানেকে বেছে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications