IPL 2025: রানে ফেরায় স্বস্তিতে 'দামি ক্রিকেটার' বেঙ্কটেশ, ইডেনের পিচকেও দিলেন বিরাট সার্টিফিকেট
ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে কেকেআর। চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে জয়ের স্বাদ পেল কেকেআর। সানরাইজার্সের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জেতায় নেট রান রেটে দারুণ উন্নতি ঘটল কেকেআরের। পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এলো কেকেআর। একইসঙ্গে স্বস্তি দিয়েছে বেঙ্কটেশ আইয়ারের ফর্মও। ম্য়াচ শেষে প্রতিপক্ষ দলকে কিছুটা কটাক্ষ করলেন আইয়ার।
গত নভেম্বর মাসে আইপিএল নিলামে বেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় নিয়েছিল কেকেআর। তবে এবারের আইপিএলের মরশুমের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি নাইটদের এই ক্রিকেটার। দুই ম্যাচে মাত্র নয় রান করেছিলেন। তবে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেই জ্বলে উঠলেন বেঙ্কটেশ। ২৯ বলে ৬০ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। ইডেন মাতিয়ে দিলেন ৭টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে।

ম্যাচ জয়ের পর নিজের আইপিএল দর এবং পাফরম্যান্স প্রসঙ্গে বেঙ্কটেশ আইয়ার বলেছেন, দলের সর্বোচ্চ দামের ক্রিকেটার মানেই প্রত্যেক ম্যাচে বড় রান করব, সেটা ভাবা ভুল। প্রথম তিন ম্যাচ শেষে চাপে অবশ্যই ছিলাম। সানরাইজার্সের বিরুদ্ধে ইনিংসের পরে কিছুটা স্বস্তিবোধ করছি।
কীভাবে সাফল্য পেলেন? এই প্রসঙ্গে বেঙ্কটেশের উত্তর, বিসিসিআই সবার জন্য ঘরোয়া ক্রিকেট খেলাটা বাধ্যতামূলক করেছে।যা আমাকে ছন্দে থাকতে সাহায্য করেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো বোলারদের বিরুদ্ধে খেলেছি। অনেক ভালো বোলারও উঠে আসছে। ভালো বোলারদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, এরফলে প্রস্তুতি ভালো হয়েছে, যা ইতিবাচক একটা দিক।
পিচ নিয়ে অনেক কথা হচ্ছি্। অবশেষে যে তারা পছন্দ মতো পিচ পেয়েছেন সেটা জানাতে ভুল করলেন না কেকেআরের সহ অধিনায়ক। বেঙ্কটেশ আইয়ার বলে দিলেন, গোটা মরশুমে এ রকম পিচ পেলে অবশ্যই ভাল লাগবে। তবে পিচকে বেশি গুরুত্ব না দেওয়ারই চেষ্টা করি আমরা। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। এই ম্যাচে আমাদের বোলাররা অসাধারণ বল করেছে। প্রত্যেকেই পিচ থেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। দল জেতায় আমি সত্যি খুশি।
এখানেই শেষ নয়, সানরাইজার্স দলকে কটাক্ষ করার সুযোগও ফস্কাননি বেঙ্কটেশ। তিনি বলেন, আমাদের ৬০ রানে ৫ উইকেটের পতন হলেও ইতিবাচক থাকার চেষ্টা করি। আগ্রাসন মানে প্রতি বলে ছক্কা মারার নীতি নয়। আসলে কেকেআরের বিরুদ্ধে ব্য়াটিং ও বোলিং দুই বিভাগেই ফ্লপ করেছে সানরাইজার্স। কেকেআরের পরের ম্যাচ আগামী ৮ তারিখ লখনউয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications