IPL 2025: কেকেআরের প্র্যাকটিস ম্যাচে জিতল রাহানের দল! ডি কক, রিঙ্কু, রাসেল থেকে বেঙ্কটেশ, সিসোদিয়ার ব্যাটে ঝড়

IPL 2025: আইপিএল শুরুর ঠিক ৭ দিন আগে ইডেনে প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। তাতে জয় পেল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম পার্পল।

কেকেআরের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার নেতৃত্ব দিলেন টিম গোল্ডকে। তবে ২১৫ রানের পুঁজি নিয়েও জিততে পারলেন না আইয়াররা। ৬ উইকেটে জয় রাহানেদের।

IPL 2025

টিম পার্পলে ছিলেন কুইন্টন ডি কক, অঙ্গকৃষ রঘুবংশী, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, অনুকূল রায়, অজয় সিং, অভিলাশ শেট্টি, বৈভব অরোরা, কমল ত্রিপাঠী।

বেঙ্কটেশ আইয়ারের নেতৃত্বাধীন টিম গোল্ডে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, লুভনিথ সিসোদিয়া, মণীশ পাণ্ডে, মঈন আলি, রভম্যান পাওয়েল, ময়াঙ্ক মার্কণ্ডে, অনুজ ঠাকরাল, চেতন সাকারিয়া, আনরিখ নরকিয়া, শিবম শর্মা।

টিম গোল্ড প্রথমে ব্যাট করে তোলে ২০ ওভারে ৪ উইকেটে ১২৫। ফলে টিম পার্পলের সামনে ২১৬ রানের লক্ষ্যমাত্রা ছিল। বেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলে আর ব্যাট করেননি। নজর কাড়লেন লুভনিথ সিসোদিয়া। তিনি ২৪ বলে ৪৬ রান করলেন। ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন রামনদীপ সিং।

জয়ের টার্গেটে ১৫.৪ ওভারেই পৌঁছে যায় টিম পার্পল। এমনকী ৬ উইকেটে ম্যাচ জেতার পর ২৫০ রানের লক্ষ্যমাত্রাও দ্রুত পার করে ফেলে রাহানের দল। শেষে টার্গেট স্থির করা হয় ২৮০ রানের। ২০ ওভারে ২৭৭ অবধি পৌঁছয় রাহানের দল।

টিম পার্পল শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে। অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে ওপেন করেন কুইন্টন ডি কক। রঘুবংশী ৭ বলে ২৩ রান করে আউট হলেও ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। নাইটদের প্রথম একাদশে তিনিই যে ওপেনার হিসেবে থাকার যোগ্যতম তা স্পষ্ট ডি ককের ২২ বলে ৫২ রানের ইনিংসে। আনরিখ নরকিয়ার বলে বিশাল ছক্কাও হাঁকালেন।

নরকিয়ার বলেই অবশ্য উইকেটকিপার গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রঘুবংশী। আন্দ্রে রাসেলের ফর্মও স্বস্তি দেবে নাইট ভক্তদের। বল হাতে গুরবাজকে বোল্ড করেছিলেন রাসেল। ব্যাট হাতে খেললেন ২৩ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস। ময়াঙ্ক মার্কণ্ডের বল কয়েকবার পাঠালেন গ্যালারিতে।

রিঙ্কু সিংও ঝোড়ো ইনিংস উপহার দিলেন। প্রথমে ১৯ বলে করলেন ৪০। তারপর টার্গেট যত বদলাল রিঙ্কুও চালিয়ে খেলতে থাকলেন। তিনি ৭৯ রান করেন, আউট হননি। রিঙ্কু-রাসেল জুটি যে বিপক্ষ বোলারদের চাপেই রাখবে এদিনের অনুশীলন ম্যাচ থেকে তা পরিষ্কার। কাল সকাল থেকে কেকেআরের জিম সেশন। দুপুরে অপশনাল প্র্যাকটিস সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। রাতে পুল ডেকে টিম ডিনার, যা প্রাইভেট ইভেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+