IPL 2025: নিলামেই পরীক্ষা শুরু নাইটদের নতুন মেন্টরের, গম্ভীরের উত্তরসূরিকে নিয়ে কী বললেন কেকেআর সিইও?
গৌতম গম্ভীর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন। কিন্তু ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাই কেকেআরে মেন্টরের পদ ফাঁকা ছিল। কয়েক মাস আগেই গম্ভীরের বিকল্প বেছে নিয়েছেন শাহরুখ খানরা। ২০২৫ সালে নাইট রাইডার্সে পরামর্শদাতা হিসেবে দেখা যাবে ডোয়েন ব্র্যাভোকে। তিনি বসতে চলেছেন গম্ভীরের চেয়ারে। ফলে কেকেআরে তাঁকে নিয়ে থাকবে পাহাড় প্রমাণ প্রত্যাশা।সেটা কিন্তু সামলাতে হবে ব্র্যাভোকে।
কিন্তু আইপিএল শুরুর আগেই রবিবার থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ডোয়েন ব্র্যাভোর। নাইট দলের সিইও ভেঙ্কি মাইশোরের সঙ্গে সৌদি আরবের জেড্ডায় পৌঁছে গিয়েছেন ডোয়েন ব্র্যাভো। নিলামেই তাঁর এক প্রস্থ পরীক্ষা হয়ে যাবে। কত ভালো করে দল গুছিয়ে নিতে পারেন ব্রাভো তার দিকে নজর থাকবে কেকেআর ভক্তদের। কারণ নিলামের দল গঠনে উপরেই নাইটদের পারফরম্যান্স অনেকটা নির্ভর করছে।

গতবার গম্ভীর নাইটদের নিলামে অংশ নিয়েছিলেন, মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটিতে দলে নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন গম্ভীর। এবার গম্ভীরের দায়িত্ব পালন করতে হবে ব্রাভোকে। কেকেআর দলে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন ডোয়েন ব্র্যাভো। নিলামে ভেঙ্কিকে সঙ্গী করে দল গঠন করবেন।
নাইট ম্যানেজমেন্ট কিন্ত তার উপর সম্পূর্ণ আস্থা রাখছে। ভেঙ্কি বলেছেন, ওকে দেখে মনে হচ্ছে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ওর দারুন আইডিয়া আছে নিলাম নিয়ে। আমাদের খুব ভালো পরামর্শ দিচ্ছে।
সারা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন ডোয়েন ব্র্যাভো, আইপিএলে সিএসকে দলের সদস্য ছিলেন দীর্ঘদিন। ফলে ডোয়েন ব্র্যাভোর অভিজ্ঞতা প্রচুর টি২০-তে। তবে এবার মাঠে থেকে নয়, ডাগ আউটে বসেই তাঁকে দলের রণকৌশল সাজাতে হবে। গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।
কেকেআরের নতুন ভূমিকা নিয়ে নতুন মেন্টর আগেই জানিয়েছেন, আমি সব সময় চাই আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দিতে। কেকেআরে নতুন দায়িত্ব পেয়ে ভাল লাগছে। চেষ্টা করব নিজের সেরাটা দিতে। আমরা আনন্দ করব, মজা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিতব।'
কেকেআর দলে ক্যারিবিয়ান প্রীতি বরাবরই বেশি। এবারের রিটেনশন লিস্টে সেটাই দেখা গিয়েছে সেই ছবি। এবার আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কেকেআর। তাঁকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুনীল নারিনকে ১২ কোটি টাকায়, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকায়, ১৩ কোটি টাকায় ধরে রাখা হয়েছে রিঙ্কু সিংকে। রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রেখেছে কেকেআর। হর্ষিত রানাকেও চার কোটিতে ধরে রেখেছে কেকেআর।












Click it and Unblock the Notifications