IPL 2025: কেকেআর পয়েন্ট তালিকার তলানিতে, ছয়ে উঠল মুম্বই, জঘন্য হারে কোন দিকে আঙুল রাহানের?
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হার। তাও ৪৩ বল বাকি থাকতেই। যার ফলে নেট রান রেটের ক্ষেত্রেও বড় ক্ষতির মুখে পড়ল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে জঘন্য পরাজয়ের ফলে পয়েন্ট তালিকার তলানিতে চলে গেল কেকেআর। ওয়াংখেড়েতে নাইটদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ট্র্যাক রেকর্ড উন্নত হলো। আজকের পর তা মুম্বইয়ের পক্ষে ১০-২।

গত বছর আইপিএলে দুটি সাক্ষাতেই কেকেআর হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। তার মধ্যে ছিল ১২ বছর পর ওয়াংখেড়ের মাটিতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর ঘটনা। গুয়াহাটিতে এবারের আইপিএলে প্রথম জয় পাওয়ার পর আজ কেকেআর চেয়েছিল ওয়াংখেড়েতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।
ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে আঙুল তুললেন সামগ্রিকভাবে ব্যাটিং ব্যর্থতার দিকেই। তিনি বলেন, উইকেট ব্যাটিংয়ের পক্ষে ভালো ছিল। এই পিচে ১৮০ থেকে ১৯০ ভালো স্কোর হতো। সেটাই আশা করেছিলাম। পিচে ভালো বাউন্সও ছিল।
বাউন্সের মোকাবিলা করতে কেকেআর যে ব্যর্থ হয়েছে তা মেনে নিয়েছেন রাহানে। দ্রুত এই শিক্ষা কাজে লাগানোর কথাও উঠে এলো তাঁর বক্তব্যে। রাহানে বোলারদের কোনও দোষ না দিয়ে বলেন, বোলাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান ছিল না। ক্রমাগত উইকেট হারানো, পাওয়ারপ্লেতে চারটি এবং তারপরও, সেটাই কাজ কঠিন করে দেয়।
রাহানে বলেন, অন্তত একজন ব্যাটারের শেষ অবধি ক্রিজে থাকা দরকার ছিল। সেটা হয়নি। উল্লেখ্য, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মতো দুই মিস্ট্রি স্পিনারও এদিন সাফল্য পেলেন না। দুটি উইকেট পেলেন আন্দ্রে রাসেল। টি২০-তে এই প্রথমবার তিনি আউট করলেন রোহিত শর্মাকে।
RYAN-ING SIXES 💥#RyanRickelton brings up his maiden #TATAIPL fifty in style as #MI dominate the run-chase! 💪
— Star Sports (@StarSportsIndia) March 31, 2025
Watch LIVE action ➡ https://t.co/SVxDX5nV7f#IPLonJioStar 👉 #MIvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 3 & JioHotstar! pic.twitter.com/kdafFfsDFS
কেকেআর চলে গেল পয়েন্ট তালিকার সকলের নীচে। ৩ ম্যাচে নাইটদের আছে ২ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ১.৪২৮। চলতি আইপিএলে ২টি করে ম্যাচ খেলে আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের রয়েছে চার পয়েন্ট করে। শীর্ষে আরসিবি, নেট রান রেটে (২.২৬৬) দিল্লির (১.৩২০) চেয়ে এগিয়ে থাকায়।
বাকি ৮টি দলের দখলে রয়েছে ২ পয়েন্ট করে। তাদের মধ্যে লখনউ ও গুজরাত দুটি করে ম্যাচ খেলেছে। ১টি ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, রাজস্থান ও কেকেআর তিনটি করে ম্যাচ খেলেছে। একনজরে দেখে নেওয়া যাক তিন থেকে দশে থাকা দলগুলির নেট রান রেট:
লখনউ সুপার জায়ান্টস (০.৯৬৩), গুজরাত টাইটান্স (০.৬২৫), পাঞ্জাব কিংস (০.৫৫০), মুম্বই ইন্ডিয়ান্স (০.৩০৯), চেন্নাই সুপার কিংস (-০.৭৭১), সানরাইজার্স হায়দরাবাদ (-০.৮৭১), রাজস্থান রয়্যালস (-১.১১২), কলকাতা নাইট রাইডার্স (-১.৪২৮)।












Click it and Unblock the Notifications