IPL 2025: মঈন না থাকলেই হারছে কেকেআর! অস্বস্তিতে রাহানে, নাইটদের প্লে-অফে যাওয়ার সমীকরণ
IPL 2025: আইপিএলে লিগ পর্বের সাতটি ম্যাচ খেলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। ফলে অর্ধেক অভিযান শেষে কেকেআরের ঝুলিতে ৭ ম্যাচে ৬ পয়েন্ট।
গতকাল ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬ রানে হেরেছে কেকেআর। পুরোটাই ব্যাটিং ভরাডুবিতে। ফলে চর্চায় কতটা কঠিন হলো নাইটদের প্লে-অফের সমীকরণ?

চেন্নাইয়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর পাঞ্জাব কিংস ম্যাচে কেকেআরের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি ছিল। যদিও লজ্জার হারে সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কেকেআরের সামনে আপাতত ২টি হোম ম্যাচ।
২১ এপ্রিল ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। ২৬ এপ্রিল ইডেনেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ থাকবে। ২৯ এপ্রিল দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। তারপর আবার দুটি হোম ম্যাচ।মে মাসের ৪ তারিখ বিকেল সাড়ে তিনটে থেকে ইডেনে কেকেআর খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
তারপর ইডেনে ৭ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবেন রাহানেরা। নাইটদের শেষ ২টি ম্যাচ অ্যাওয়ে। ১০ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। যা পরিস্থিতি, তাতে প্লে-অফে যেতে হলে অন্তত চারটি ম্যাচ তো জিততেই হবে। পাঁচটিতে জিতলে কিছুটা নিশ্চিন্ত থাকা যাবে। ফলে কেকেআর চারটি হোম ম্যাচ জিততে মুখিয়ে থাকবে।
এরই মধ্যে দেখা যাচ্ছে, কেকেআর যে চারটি ম্যাচ হেরেছে তার সব কটিতেই খেলেননি মঈন আলি। যে তিনটিতে কেকেআর জিতেছে তার প্রতিটিতেই মঈন খেলেছেন। গতকালের ম্যাচে মঈনকে বসিয়ে কেকেআর খেলায় আনরিখ নরকিয়াকে।
Moments they will never forget 🤩
— IndianPremierLeague (@IPL) April 16, 2025
🎥 All the 𝙍𝙖𝙬 𝙀𝙢𝙤𝙩𝙞𝙤𝙣𝙨 from a thrilling ending and memorable victory as #PBKS created history in front of a buzzing home crowd ❤🥳#TATAIPL | #PBKSvKKR | @PunjabKingsIPL pic.twitter.com/mndhJxEt5X
মঈন এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি ২৩ রান খরচ করে ২ উইকেট নেন। এরপর ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তাঁকে ব্যাটিং বা বোলিং করতে হয়নি। চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে ২০ রান দিয়ে নেন ১ উইকেট।
রাহানে গতকাল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেন, মুল্লানপুরের উইকেট দেখে সঠিক কম্বিনেশন চূড়ান্ত করতে গিয়েই মঈনকে দলে রাখা যায়নি। মঈন যে ম্যাচেই খেলেছেন, ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। ফলে তাঁকে বসানোর সিদ্ধান্ত জানানোটাও যে অস্বস্তির, তা বুঝিয়ে দেন রাহানে। রাহানে বলেন, মঈন খেললে তিনিও উইকেট পেতে পারতেন। তবে মনে হচ্ছিল, এই উইকেটে তিন পেসার, দুই স্পিনার খেলানোই সঠিক হবে। তাছাড়া বোলাররা তাঁদের কাজ করেছেন। জেতার মতো টার্গেটে পৌঁছতে যায়নি ব্যাটিংয়ের কারণেই।












Click it and Unblock the Notifications