IPL 2025: আইপিএলের ইতিহাসে তৃতীয় সফলতম দল কেকেআর, তিনবার খেতাব জয়েই রয়েছে গম্ভীরের ভূমিকা

আগামী ২২ শে মার্চ আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। গতবারের চ্যাম্পিয়নরা, এবারও খেলতে নামছে বিরাট প্রত্যাশা নিয়েই। মুম্বই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংসের আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম দল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর আইপিএলের ইতিহাসে তিনবার ট্রফি জিতেছে। ২০১২-২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।

এরপর থেকে টানা ১০ বছর ট্রফি জয়ের স্বাদ পাইনি কেকেআর অবশেষে ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফের একবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সাল থেকে আইপিএলের যাত্রা শুরু করে কেকেআর। কিন্তু প্রথম চার বছর কেকেআর দলের সঙ্গী হয় শুধুই ব্যর্থতা কিন্তু গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই কেকেআর দলের মানসিকতাই বদলে যায়।

kkr

২০১২ সালে কেকেআর দল ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ২ নম্বরে থেকেই প্লে অফে স্থান করে নেয় কেকেআর। প্লে অফের ম্যাচে দিল্লি দলকে ১৮ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কেকেআর। ফাইনালে সিএসকে দলকে পরাজিত করে ৫ উইকেটে এবং প্রথমবার খেতাব জেতে শাহরুখ খানের দল।

২০১৪ সালে নাইটদের সূচনাটা একেবারেই ভালো হয়নি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই ছন্দ খুঁজে পায় গৌতম গম্ভীরের দল। টানা নয় ম্যাচ জিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা পায় কেকেআর। দ্বিতীয়বার ট্রফি তোলেন অধিনায়ক গৌতম গম্ভীর।প্রায় বিদায়ের দুয়ার থেকে চ্যাম্পিয়ন হয়ে নতুন রূপকথার সৃষ্টি করে কেকেআর। প্রতিযোগিতার ৮ নম্বর ম্যাচ থেকে জয় যাত্রার সূচনা হয়েছিল কেকেআরের।

প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জব কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কেকেআর। এরপর মেগা ফাইনালেও পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় নাইট ব্রিগেড। ৩ উইকেটে জয় হাসিল করে চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের দল। এরপর দীর্ঘ সময় কেকেআরকে অপেক্ষা করতে হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

২০২৪ সালে কেকেআর দলের মেন্টর হন গৌতম গম্ভীর। তাঁর আগমনেই কেকেআরকে আবার সেই পুরনো মেজাজেই দেখা যায়। ২০২৪ সালে আইপিএলে কেকেআর দাপটে সঙ্গে পারফরম্যান্স করে গ্রুপ পর্ব থেকে ফাইনাল প্রতিটি ম্যাচেই নিজেদের দাপট অব্যাহত রাখে। ১৪ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ১ নম্বরে থেকেই প্লে-অফে স্থান নিশ্চিত করে কেকেআর। প্লে অফের ম্যাচে কেকেআর সানরাইজার্সকে ৮ উইকেটে পরাজিত করে ফাইনালে স্থান নিশ্চিত করে। এরপর ফাইনালে একই প্রতিপক্ষের বিরুদ্ধেও ৮ উইকেটে জয় হাসিল করে।

Take a Poll

কেকেআর চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই দলে রাখেনি। আসন্ন মরশুমে কেকেআর দলের নেতৃত্বের দায়িত্বে দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+