IPL 2025: ওপেনিংয়ে ফ্লপ নারিন, মরশুমের শুরুতেই নাইট অধিনায়ক রাহানেকে নিয়েও একাধিক প্রশ্ন
গতবারে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি। প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কঠিন পরীক্ষার মুখে অজিঙ্ক রাহানের দল। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
এই ম্যাচে নামার আগে নাইট শিবিরের ব্যাটিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্স এই দুটি দলের বিরুদ্ধে নাইটদের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। বিশেষ করে ওপেনিং জুটি ফ্লপ করেছে। নারিনকে দিয়ে ওপেন করানোর নীতি এই মরশুমে বজায় রেখেছে কেকেআর কিন্তু প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে নারিন খেলতে পেরেছেন কিন্তু সেই দুটি ম্যাচে নারিন ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি।

সুনীল নারিন বেশিরভাগ ম্যাচেই শুরুতে আউট হয়ে গেলে কলকাতা চাপে পড়ে যায় কেকেআর। কলকাতার প্ল্যান বি কী? খালি চোখে তো কিছু দেখা যাচ্ছে না। প্রথমত নারিন কোন স্পেশালিস্ট ওপেনার নয়, তাঁকে দিয়ে ফাটকা খেলার নীতি কেকেআরের কখনও হিট হয় কখনও ফ্লপ হয়। এই মরশুমে যদি হিটের থেকে ফ্লপের সংখ্যা বেশি থাকে তাহলে ক্ষতি হতে পারে কেকেআরের। আইপিএলের সব দলই ওপেনিংয়ে সেরা দুই ব্যাটাকে পাঠায়। যাতে শুরুতেই দল বড় রান তুলতে পারে এবং প্রতিপক্ষ দলের উপর চাপ সৃষ্টি করতে পারে।
এই ক্ষেত্রে ব্যতিক্রম কেকেআর কেকেআরের প্রথম তিনটি ম্যাচে ওপেনিং জুটি রান পাননি। এরমধ্যে দুটি ম্যাচে দুই ওপেনাররাই সেভাবে রান করতে পারেননি। একমাত্র রাজস্থান ম্যাচেই ওপেনার কুইন্টন ডি কক বড় রান করে দলকে জিতিয়েছেন। ফলে ওপেনিং জুটি নিয়ে নাইটদের ভাবনা চিন্তা করার সময় এসেছে। নাইটদের দলে আছেন লভনিথ সিসোদিয়া। কর্ণাটকের তরুণ ব্যাটার দলে থাকলেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না।
অধিনায়ক অজিঙ্ক রাহানকে নিয়েও এই একই অবস্থা। চলতি মরশুমে ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড দাম দিয়ে কেকেআর নিলেও তাঁকে অধিনায়ক করেননি এমনকি গত মরশুমে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে। ফলে রাহানের ওপরেই অধিনায়কত্বের দায়িত্ব দিতে হয়েছে। প্রথম ম্যাচে রাহানের রান করেছিলেন। পরের দুই ম্যাচে সুপার ফ্লপ ।
এখনও অধিনায়ক হিসাবেও খুব বেশি মুন্সিয়ানা দেখাতে পারেননি রাহানে। একে ব্যাটিং ব্যর্থতা তার উপর আবার অধিনায়কত্বেও খুব বেশি চমক নেই এই পরিস্থিতিতে আইপিএলের শুরুতেই রাহানেকে নিয়োগ প্রশ্ন উঠছে। কিন্তু সমস্যা হল প্রশ্ন উঠলেও নাইট টিম ম্যানেজমেন্ট এর কাছে হয়তো উত্তরও নেই কারণ রাহানে ছাড়া সেভাবে কোন বিকল্প নেই কেকেআর দলে, যিনি নেতৃত্ব দিতে পারেন।
সব দলই অধিনায়ককে ভেবেই দল গঠন করেছে। কিন্তু এবার হয়তো সেই পথে হাঁটেনি নাইট টিম ম্যানেজমেন্ট। ফলে শুরুতেই হাল বেহাল নাইটদের। আগামী দিনে রাহানে দলকে সাফল্য এনে দিতে পারলে ভালো না হলে শুধু তাঁকে নিয়েই নাইট থিঙ্ক ট্যাঙ্ককেও সমালোচিত হতে হবে।












Click it and Unblock the Notifications