IPL 2025: দলে রাখার প্রয়োজন মনে করেনি কেকেআর, প্রীতির দলে নেতৃত্বের দক্ষতা প্রমাণ করছেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স

কেকেআরকে চ্যাম্পিয়ন করেও রিটেনের লিস্টে জায়গা হয়নি, এমনকি নিলামেও চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি কেকেআর। চলতি আইপিএল মরশুমের মাঝপথেই শ্রেয়সকে ছেড়ে কত বড় ভুল হয়েছে,সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেকেআর। আর কেকেআরের পর এবার প্রীতি জিন্টার দলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাচ্ছেন শ্রেয়স।

অধিনায়ক শ্রেয়স আইয়ারের পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক। এখনও পর্যন্ত আইপিএলে ৭৭ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন জয় পেয়েছেন ৪৫টি ম্যাচে। হেরেছেন ৩১টি ম্যাচে। জয়ের শতাংশ ৫৮.৪৪। আইপিএলে পাঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দানের আগে আরও দুটি দলকে নেতৃত্ব দেন। এরমধ্যে দিল্লি ক্যাপিটালস দলকে রানার্স করেন , ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন।

captain Shreyas Iyer

প্রথমেই উল্লেখ করতে হবে শ্রেয়সকে ছেড়ে কত বড় ভুল করেছে নাইট টিম ম্যানেজমেন্ট। ১০ বছর পর আইপিএল জেতানো অধিনায়কে দলে রিটেন না করে প্রথমেই অবাক করা সিদ্ধান্ত নেয় কেকেআর। কারণ আইপিএলে প্রায় বেশিরভাগ দলই তাদের অধিনায়কদের ধরে রাখে। মনে করা হয়েছিল নিলামে শ্রেয়সকে ফেরাবে কেকেআর। কিন্ত কোথায় কী! ১০ কোটি টাকা পর্যন্ত দর হাঁকিয়ে হাল ছেড়ে দেয় কেকেআর।

নাইট টিম ম্যানেজমেন্ট যেন শ্রেয়সের সাফল্যের দাম দিতেই চাইলেন না। কারণ শ্রেয়স শুধু সফল অধিনায়ক নন, একইসঙ্গে মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য, ফ্ল্যামবয়েন্ট পার্সোনালিটি, দারুণ টিম ম্যান - এত গুণাবলী থাকা সত্বেও নাইট টিম ম্যানেজমেন্ট তাঁকে দলেই রাখার প্রয়োজন মনে করল না।

ফলে শ্রেয়সকে না রাখার মাশুল দিতে হচ্ছে এখন। নিলামের পরই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে চালে কতটা ভুল করে ফেলেছেন ভেঙ্কি মাইসোররা। কারণ নিলাম শেষে দেখা গেল দলে কোনও যোগ্য অধিনায়ক নেই। কিন্তু অন্য দলগুলি সবাই একজন ভালো অধিনায়ককে দলে নিয়েছেন। এখানেই বাকিদের থেকে টুর্নামেন্ট শুরুর আগেই পিছিয়ে যায় কেকেআর।

নিলামের পর সংশয় ছিল কে হবেন কেকেআরের অধিনায়ক, হাতে বিকল্প না থাকায় রাহানেকেই বেছে নিতে হয় কেকেআরকে। নাইটদের খেলায় ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। নাইটরা জয়ের ছন্দ ধরে রাখতে পারছে না। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে কেকেআর। এখনও সাত ম্যাচ বাকি।

গম্ভীর পরবর্তী সময়ে কখনও ইয়ান মর্গ্যান আবার কখনও দীনেশ কার্তিককে অধিনায়ক করেছে কেকেআর। আবার ২০২৩ সালে শ্রেয়স চোটের জন্য না থাকায় নীতীশ রানা অধিনায়কত্ব করেন। মাঝের কয়েক বছর ভালো অধিনায়ক না থাকার অভাবে কেকেআর ভুগেছে এবং বেশ কয়েকটি সহজ ম্যাচে হেরেছে নেতৃত্বের দক্ষতার অভাবে।

Take a Poll

এবার অধিনায়ক শ্রেয়স ফুল ফোটাচ্ছেন প্রীতির বাগানে। পাঁচ ম্যাচ ইতিমধ্যেই জিতেছেন। লিগ টেবলে ২ নম্বরে। কেকেআরকে হারিয়ে বদলাটাও নিয়েছেন। ফলে শ্রেয়সকে না রাখাল মাশুল দিচ্ছে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+