KKR vs SRH, IPL 2025: পেসার, নাকি স্পিনার- ইডেনে শেষ হাসি কাদের? পিচে খুশি রাহানে সরব হোম অ্যাডভান্টেজ নিয়ে

KKR vs SRH, IPL 2025: আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিন স্পিনারে খেলার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। টস হেরে তাদের প্রথমে ব্যাট করতে হচ্ছে।

বারেবারেই চর্চায় এসেছে ইডেনের পিচ। কেকেআরের হোম অ্যাডভান্টেজ পাওয়া উচিত নিয়ে তা নিয়ে চাপের কাপেও তুফান উঠেছে। আজ অবশ্য ইডেনের উইকেট দেখে সন্তোষ প্রকাশ করলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে।

KKR vs SRH IPL 2025 -

আরসিবির কাছে হারের পর রাহানে বলেছিলেন, ইডেনের উইকেটে আরও বেশি বল ঘুরলে ভালো হতো। তারপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ইডেনের উইকেট। গুয়াহাটিতে মন্থর পিচে কেকেআর জেতার পর এই নিয়ে চর্চা আরও বাড়ে। ওয়াংখেড়েতে পেসারদের সহায়ক পিচে আগের ম্যাচে ভেঙে পড়ে কেকেআরের ব্যাটিং লাইন আপ।

আজ টস হারের পর রাহানে বলেন, পিচ ভালো। আমি টস জিতলে বোলিংই নিতাম। পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবেন বলে আশা করছি। যারা হোম ম্যাচ খেলছে সেই দলের পক্ষে সহায়ক হয় এমন পিচই তৈরি করা উচিত, এদিন সে কথাও বলে দিলেন রাহানে।

রাহানের আশা, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন তাঁর সতীর্থরা। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে হার প্রসঙ্গে রাহানে জানান, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে তাঁর দল আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেটই খেলবে। সানরাইজার্স ম্যাচের আগে দলের প্রস্তুতিতেও খুশি তিনি।

ইডেনের আজকের উইকেটকে ভালো বলে উল্লেখ করেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। যদিও পিচের চরিত্র আঁচ করতে তিনি যে খুব পারদর্শী নন, সে কথাও জানাতে দ্বিধা করেননি কামিন্স। আগের দুটি ম্যাচে হারলেও এই ম্যাচে আগ্রাসী ক্রিকেট খেলার রণকৌশল বদলানো হচ্ছে না, জানিয়ে দেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।

কেকেআর আজ তিন স্পিনার নিয়ে নামল। পেসার স্পেনসার জনসনকে বাইরে রেখে খেলানো হচ্ছে মঈন আলিকে। সুনীল নারিন-বরুণ চক্রবর্তী-মঈন আলি, ত্রিফলা স্পিন আক্রমণে কেকেআর বাজিমাত করতে পারে কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টাতেই। রিঙ্কু সিং আজ কেকেআরের হয়ে ৫০তম ম্যাচ খেলছেন।

সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি। পরিবর্ত- অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, ট্রাভিস হেড, রাহুল চাহার, উইয়ান মুল্ডার

কলকাতা নাইট রাইডার্স- কুইন্টন ডি কক (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, রভম্যান পাওয়েল, লুভনিত সিসোদিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+