MI vs KKR, IPL 2025: ব্যাটিং বিপর্যয়, বোলিং পরিকল্পনাতেও ধাক্কা খেল কেকেআর! অভিষেকে নজির অশ্বিনীর

MI vs KKR, IPL 2025: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরু থেকেই চাপে কলকাতা নাইট রাইডার্স। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

পাওয়ারপ্লে-র প্রথম ছয় ওভারেই চার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কেকেআর। তার মধ্যে আইপিএলে প্রথম বলে উইকেট নিয়ে নজির স্পর্শ করলেন অশ্বিনী কুমার।

MI vs KKR IPL 2025

স্কোরবোর্ডে ৪৫ রান ওঠার ফাঁকেই কেকেআরের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময়ই ইমপ্যাক্ট সাব ব্যবহার করার ফলে কেকেআর এদিন বোলিংয়ের সময় পাবে না বৈভব অরোরাকে।

মঈন আলির জায়গায় কামব্যাক করা সুনীল নারিন ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন। দলের রান তখন ১। এই উইকেটটি নেন ট্রেন্ট বোল্ট। গত দুই বছরের পরিসংখ্যান ধরলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ২২ উইকেট হলো বোল্টের।

এই সময়কালে প্রথম ৬ ওভারে ১৭টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। দীপক চাহার এদিন দুটি উইকেট তুলে নেওয়ায় তাঁর হলো ১৫টি উইকেট। ১.১ ওভারে কুইন্টন ডি কককে ফেরান চাহার। ডি কক করেন ৩ বলে ১। কেকেআর ২ রানে হারায় ২ উইকেট।

চতুর্থ ওভারের প্রথম বলে অজিঙ্ক রাহানেকে আউট করেন অশ্বিনী কুমার। আইপিএলে প্রথম বল করতে গিয়েই উইকেট নেওয়ার নিরিখে পাঞ্জাবের এই বাঁহাতি মিডিয়াম পেসার রইলেন ১৫ নম্বরে। অশ্বিনী পাঞ্জাবের হয়ে ২০১৯ সালে প্রথম রঞ্জি খেলেন রাজস্থানের বিরুদ্ধে। হিমাচলের বিরুদ্ধে আরেকটি রঞ্জি ম্যাচ খেলেন, ২০২২ সালে। তারপর আর সুযোগ পাননি।

২০২১ থেকে ২০২৫-এর মধ্যে তিনি চারটি লিস্ট এ বা ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ-তে তিনটি করে উইকেট রয়েছে। আজকের আগে অবধি পাঞ্জাবের হয়ে চারটি টি২০ খেলেছেন, ২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। রাহানে ৭ বলে ১১ করে আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫।

Take a Poll

ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বেঙ্কটেশ আইয়ার কট বিহাইন্ড হন, দীপক চাহারের দ্বিতীয় শিকার হয়ে। আইয়ার এদিন ৯ বলে ৩ রান করেন। ৪১ রানে কেকেআর হারায় চতুর্থ উইকেট। সপ্তম ওভারের শেষ বলে অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। রঘুবংশী করেন ১৬ বলে ২৬। তিনটি চার ও একটি ছয়ের সৌজন্যে।

রঘুবংশী আউট হওয়ার পর তাঁর জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে নামানো হয় মণীশ পাণ্ডেকে। তিনি রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন। ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ৫ উইকেটে ৬৯ রান। ১০.৩ ওভারে রিঙ্কু সিংয়ের উইকেটটি তুলে নেন অশ্বিনী। রিঙ্কু করেন ১৪ বলে ১৭। ৭৪ রানে ষষ্ঠ উইকেট হারায় নাইটরা।

এই ওভারের শেষ বলে মণীশকে বোল্ড করে দেন অশ্বিনী। মণীশ ১৪ বলে ১৯ রান করেন, ২টি চার ও ১টি ছয় মেরেছেন। অশ্বিনীর তৃতীয় শিকার কেকেআরকে দাঁড় করায় ১১ ওভারে ৭ উইকেটে ৮০ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+