IPL 2025: কেকেআর দলে মেসিও আছেন! ফুটবল স্কিলে চমকে দিলেন কে? দেখুন ভিডিও

সোমবার আইপিএলের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচে ঘরের মাঠে আরসিবির কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছে নাইট রাইডার্স। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেকেআর। শনিবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে জয় ফেরায় অনেকটাই চনমনে কেকেআর ব্রিগেড। শুক্রবার ছুটি কাটিয়ে শনিবার থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শুরু করল চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

কেকেআর ক্রিকেট টিম হলেও এই দলের অনেক সদস্যই ফুটবল খেলাতেও পারদর্শী। তবে মেসির মতো স্কিল রয়েছে আছে এক ক্রিকেটারের! শনিবার কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে দলের অনুশীলনের কাজ শুরুর আগে ফুটবল পায়ে দেখা গেল রিঙ্কু সিংকে। নেহাতই মজা করেই ফুটবল খেলছিলেন রিঙ্কু কিন্তু তাঁর স্কিল কিন্তু পেশাদার ফুটবলারদের মতই। রিংকুর ফুটবল খেলার একটি ভিডিও পোস্ট করে কেকেআর তাতে ক্যাপশন দিয়ে লিখেছে আমাদের বাড়িতে রিঙ্কু মেসি সিং আছেন।

KKR cricketer

এখনও রিঙ্ককে সেভাবে পরীক্ষার মুখে পরতে হয়নি। যদিও সোমবার কেকেআরের কাছে কঠিন একটা ম্যাচ। টুর্নামেন্টের শুরুতেই জয়ের ছন্দ ধরে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবার কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি ঘরের মাঠে খেলতে নামছেন এই ম্যাচে। এই ম্যাচের আগে নিজের ছোটবেলার ক্রিকেট প্রেম থেকে ফিটনেস রহস্য, রাহানে নিজের মনের কথা তুলে ধরেছেন ।কেকেআরের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে রাহানে বলেছেন, আমার ছোট থেকে ক্রিকেট খেলতে ভালো লাগতো যখনই ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম তখনই মনটা খুশিতে ভরে উঠত। ছোটবেলায় ক্রিকেটের পাশাপাশি ক্যারাটেও অনুশীলন করতাম। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটটাকেই বেশি ভালো লেগেছিল।

পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও রহস্য ফাঁস করেছেন রাহানে। নাইট অধিনায়ক বলেছেন, প্রথমেই আগে নিজের শরীরকে বুঝতে হবে রিকোভারি অত্যন্ত জরুরি। রিকোভারিটা কিন্তু ট্রেনিং সেশন থেকেই করে নিতে হবে তারপর থাকবে ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে শরীরকে চাঙ্গা রাখার প্রক্রিয়া।

নিজের ডায়েট সম্পর্কে রাহানে বলেছেন, প্রথমে প্রাতরাশটা খুব গুরুত্বপূর্ণ। আমি সকালে খাবারটায় বিশেষ জোর দিই। । সাধারণত আমি ফল খাই বলে আমি জুস বা কফি এগিয়ে চলি। মধ্যাহ্ন ভোজটা নির্ভর করে খেলা থাকা না থাকার উপরে।

অধিনায়ক রাহানের কাছেও একটা পরীক্ষা সোমবার, নিজের ঘরের মাঠে তিনি নামবেন প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+