IPL 2025: কেকেআর দলে বাড়ছে স্পিনারের সংখ্যা! নারিনের বোলিং স্টাইল অনুকরণ করে চমকে দিলেন কে?

চলতি আইপিএলের শুরু থেকে নাইটদের হয়ে ওপেন করতে নামছেন ডি কক এবং সুনীল নারিন। একটি ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই এখনও পর্যন্ত একই ওপেনিং জুটিকে ধরে রেখেছে কেকেআর। রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত ওপেন করতে নেমে বড় রান করতে পারেননি ডি কক। শেষ ম্যাচের সিএসকের বিরুদ্ধে কিছুটা হলেও রানে ফিরেছেন সুনীল নারিন।

কেকেআর দলে গুরবাজ থাকলেও সুযোগ পাচ্ছেন না। প্রথম একাদশের ব্রাত্যই থাকতে হচ্ছে গুরবাজকে। শুধু ব্যাটিং উইকেট কিপিং দিয়ে যে নাইটদের প্রথম একাদশে প্রবেশ করা যাবে না সেটা হয়ত বুঝে গিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার। এবার অলরাউন্ডার হওয়ার চেষ্টা করছেন গুরবাজ। কেকেআর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে সুনীল নারিনকে করে অনুকরণ করে স্পিন বোলিংও করছেন গুরবাজ।

Sunil Narine s style

কেকেআরের প্রকাশিত ভিডিওতে রীতিমতো দক্ষ স্পিনার হিসেবেই দেখা গেল গুরবাজকে। সুনীল নারিন রহস্য স্পিনার হিসেবেই পরিচিত। তাঁর স্পিনের রহস্য এখনও উদ্ধার করতে পারেন না ব্যাটাররা। দলে বরুণ চক্রবর্তী বা মঈন আলির মত স্পিনার থাকলেও গুরবাজ কিন্তু নারিনের বোলিং স্টাইলকেই নকল করলেন।

ঠিক যেভাবে নারিন বলকে গ্রিফ করেন এবং যে অ্যাকশনে বোলিং করেন সেটাই হু হু নকল করলেন গুরবাজ। আফগান তারকার বোলিং পর্যবেক্ষণ করলেন দলের সহকারী কোচ গিবসন। নিয়মিত অনুশীলন করলেন স্পিন বিভাগে আরও এক বিকল্প পেতেই পারে কেকেআর।

ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে হারের পর গত শুক্রবার সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। ধোনিদের ডেরায় গিয়ে দাপুটে জয় হাসিল করেছে কেকেআর। ফলে পয়েন্ট তালিকাতেও উন্নতি করেছে নাইট ব্রিগেড। আগামীকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। প্রাক্তন অধিনায়ক আছেন প্রতিপক্ষ দলে। ফলে কেকেআরের কাছে এই ম্যাচ সম্মানে যুদ্ধ। পাশাপাশি পাঞ্জাব বদলের মালকিনের নাম প্রীতি জিন্টা। দুই বলিউড নক্ষত্রের দলের ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+