IPL 2025: অভিষেক আসায় আত্মবিশ্বাসী রাহানে! প্লে-অফে যেতে কেকেআরের অনুপ্রেরণা কোন দুই বছর?

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স কি প্লে-অফে যেতে পারবে? গুজরাত টাইটান্সের কাছে হারের পর সেই প্রশ্ন বড় আকার নিয়েছে।

শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের ম্যাচ। নাইটরা নামবে হারের হ্যাটট্রিক এড়ানোর লক্ষ্য নিয়ে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শ্রেয়সের দলের কাছে হেরে গেলে কেকেআরের পক্ষে প্লে-অফে ওঠা ডু-অর-ডাই হয়ে দাঁড়াবে।

IPL 2025

আজ কলকাতায় এক অনুষ্ঠানে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ২০১৪ সালে আমরা প্রথমার্ধে ২টি জিতেছিলাম, সাতটিতে হেরেছিলাম। তারপর কী হয় সকলেরই মনে আছে। টানা ৯টি ম্যাচ জিতে আমরা খেতাব জিতি। তারপর চ্যাম্পিয়ন্স লিগেও পাঁচটি ম্যাচ জিতেছিলাম। টানা ১৪টি ম্যাচ জেতা, এই ফরম্যাটে কোনও কিছু অসম্ভব নয়।

এখানেই না থেমে ভেঙ্কি বলেন, ২০২১ সালেও আমরা প্রথম ৭টি ম্যাচে ২টিতে জিতি, তারপরও ফাইনাল খেলেছিলাম। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো আশাবাদী, পরের ৬টি ম্যাচে ভালো খেলবে কেকেআর। এমনকী হোম ম্যাচেও আনন্দ দেবে কেকেআর সমর্থকদের।

ব্র্যাভোর কথায়, সবথেকে বড় কথা ম্যানেজমেন্টের সকলে প্লেয়ারদের উৎসাহিত করছেন। ক্রিকেটাররাও ফোকাসড। তাঁদের যেটা করতে হবে তা হলো নেটে কঠোর পরিশ্রম করে ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া। আমরা প্রসেসে বিশ্বাসী।

কেকেআরকে পাঞ্জাব কিংস ম্যাচের পর গুজরাত টাইটান্স ম্যাচেও ভোগাল ব্যাটিং বিভাগ। গুজরাত ম্যাচের আগেই কেকেআর শিবিরে ফিরেছেন অভিষেক নায়ার। যিনি দীর্ঘদিন ধরে কেকেআরের ব্যাটিং কোচ ছিলেন। গত বছরই ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হন। কিন্তু সেই চাকরি যাওয়ায় ফিরেছেন কেকেআরের সহকারী কোচ হিসেবে।

নিশ্চিতভাবে ব্যাটিং বিভাগে উন্নতির জন্য অভিষেকের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, অভিষেক ফেরায় আমাদের সকলের ভালো লাগছে অভিষেক প্রত্যেক ক্রিকেটারকে চেনেন। আগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর ফেরা দলের জন্য ভালো।

Take a Poll

কেকেআর রভম্যান পাওয়েলকে ৮টি ম্যাচে খেলায়নি। তবে তাঁকে খেলানোর আভাস দিলেন রাহানে। তিনি বলেন, রভম্যানকে কোন ম্যাচে খেলানো হবে তা এখানে বসে বলা যায় না। সবটাই কম্বিনেশনের উপর নির্ভর করে। প্রতিপক্ষ দেখেই যা স্থির করা হয়।

এদিকে, মহিলাদের প্রিমিয়ার লিগে দল বাড়লে কেকেআর দল নামানোর চেষ্টা যে চালাবে তা স্পষ্ট করেছেন বেঙ্কি মাইসোর। তিনি বলেন, এখন পাঁচটি দল। স্ট্রং বিডাররা ছিল। তবে ভবিষ্যতে আমরা দল নামাতেই পারি। মনে রাখবেন, ওয়েস্ট ইন্ডিজে মহিলাদের টি২০ লিগে নাইট রাইডার্সের দল আছে। তাতে ভারতীয়দের সুযোগও দিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+