IPL 2025: জয়ের ছন্দ বজায় রাখতে হবে...পণ্ডিত মশাইয়ের বিশ্লেষণে সেরা পারফরম্যান্স কার? দেখুন ভিডিও

রাজস্থান রয়্য়ালস দলের বিরুদ্ধে ম্যাচে পরে জয়ের পরেই বদলে গিয়েছে কেকেআরের চিত্রটা। গতবারের চ্যাম্পিয়ন দলের এবারের শুরুটা একেবারেই ভালো হয়নি। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে নাইট ব্রিগেড। জয়ের পরই নাইট শিবিরে খুশির মেজাজ। দলের কর্ণধার শাহরুখ খানের বার্তা পড়ে শুনিয়েছেন সিইও ভেঙ্কি মাইসোর। পাশাপাশি রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে নি্জের ছাত্রদের পারফরম্যান্স বিশ্লেষণ করলেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

তিনি দলের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন। কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে সাজঘরে কোচ পণ্ডিতের বক্তব্যকে তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, ক্রিকেটাররা প্রত্যেকেই এই ম্যাচে ভালো খেলেছেন। আমাদের জয়ের ধারা আগামী ম্যাচগুলোতে বজায় রাখতে হবে। এই ছন্দটা ধরে রাখতে হবে। প্রথমেই তিনি বোলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করেন।

kkr coach chandrakanta pandit

কোচ চন্দ্রকান্ত পন্ডিত বলেন, নতুন বলে বৈভব অরোরা এবং স্পেনসর জনসন খুবই ভালো বোলিং করেছেন। পাশাপাশি রানাও এই ম্যাচে দুরন্ত বোলিং করেছেন। মঈন প্রথমবার কেকেআরের হয়ে খেলতে নামলেন। প্রথম ম্যাচেই কার্যকরী ভূমিকা নিয়েছে। বল হাতে দুটি উইকেট তুলে নিয়েছে। এর পরই চন্দ্রকান্ত পণ্ডিত বরুন চক্রবর্তীর কাছে এগিয়ে গিয়ে তাঁর পিঠ চাপড়ে দিয়ে বলেন আমাদের চ্যাম্পিয়ন বোলার।

এরপর চন্দ্রকান্ত পণ্ডিত চলে যান কুইন্টন ডি ককের কাছে। তিনি বলেন ডি কক যেভাবে ব্য়াট করেছে তা অনবদ্য। আমার কাছে ডি কক এসে বলেছিল কোচ আপনি চিল করুন। দুরন্ত ইনিংস খেলেছে। পাশাপাশি রাহানের সঙ্গেও দারুণ একটা পার্টনারশিপ তৈরি করেছেন। রাহানেকে আলাদা করে ধন্যবাদ দিতে হবে। আমাদের দলের তরুণ সদস্য অঙ্গকৃষ রঘুবংশী গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ তৈরি করেছে। ম্যাচেও তার প্রভাব রেখেছে।


কোচের এই বক্তব্য পেশ করার পরই গোটা কেকেআর সাজঘর করতালি দিয়ে ওঠে। আগামী সোমবার মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলতে নামবে নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+