IPL 2025: গম্ভীরে আচ্ছন্ন শাহরুখ, আইপিএল শুরুর আগে প্রাক্তন মেন্টরকে নিয়ে কী বললেন নাইট কর্ণধার?

আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মেগা ফাইনালের মধ্যেই আইপিএল নিয়েও প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। আইপিএলের বোধনের বিরাট ম্যাচ। আইপিএল শুরুর আগেই কেকেআর কর্ণধার শাহরুখ খানের মুখে গৌতম গম্ভীরের নাম।

আসন্ন আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ে দেশীয় ক্রিকেটারদের নিয়ে আগেই প্রস্তুতিতে নেমে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন দল। তবে এবার নাইটদের ডাগ আউটে থাকবেন না গৌতম গম্ভীর। ২০১২ এববং ২০১৪ সালে গম্ভীর অধিনায়ক হিসাবে কেকেআরকে চ্যাম্পিয়ন করে। ২০২৪ সালে নাইটদের সাফল্যে বিরাট ভূমিকা নিয়েছিলেন মেন্টর গম্ভীর। আইপিএলে নামার আগে শাহরুখের মুখে শোনা গেল গম্ভীরের নাম।

KKR Co-Owner Shah Rukh Khan

একটি চ্যানেলের অনুষ্ঠানে কেকেআর কর্ণধার শাহরুখ খান জানিয়েছেন, আমি কখনও মনে করি না যে, গম্ভীর আমাদের দল ছেড়ে গিয়েছেন। গম্ভীরের সঙ্গে কেকেআরের অনেকদিনের মধুর সম্পর্ক রয়েছে। খুব কম মানুষের সঙ্গে এত ভালো বন্ধু থাকে। গম্ভীর তাদের মধ্যে অন্যতম। ওর কেকেআর দলে ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।

আসন্ন মরশুমে কেকেআর দলের সহ অধিনায়ক হয়েছেন বেঙ্কটেশ আইয়ার। কেকেআর দলে অজিঙ্ক রাহানের ডেপুটি করা হয়েছে মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে। ২০২৪ সালে আইপিএলে কেকেআর দলে মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা দিয়েছিল। গম্ভীরের ছোঁয়ায় ১০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেই জাতীয় দলের কোচের চাকরি পান। ফলে এবার আর গম্ভীরকে নাইটদের সঙ্গে দেখা যাবে না।

শুধু শাহরুখ নয় গম্ভীরে আচ্ছন্ন কেকেআরের বর্তমান সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার। মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকে এক মরশুমই পেয়েছেন বেঙ্কটেশ। টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভে (রেভস্পোর্টজ আয়োজিত) গম্ভীর প্রসঙ্গে বেঙ্কটেশ আইয়ার বলেন, আমরা সবাই জানি জিজি স্যার এর আগে কেকেআর দলের অধিনায়ক ছিলেন কীভাবে দলকে পরিচালনা করেছেন। ভারতীয় দলেও খেলেছেন। তিনি তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতা এবং জয়ের খিদেটা সাজঘরে সবার মধ্যে ছড়িয়ে দেন। সেটা স বাইকে প্রমাণিত করে। এমন কয়েকজন মানুষ থাকেন যারা শুধু জিতলে খুশি হন, গম্ভীর স্যার তাদের মধ্যেই একজন।

গম্ভীরের উত্তরসূরি হিসাবে কেকেআরের নয়া মেন্টর হয়েছেন ব্রাভো। এরফলে কেকেআর দলে ক্যারিবিয়ান যোগ আরও শক্তিশালী হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+