IPL 2025: প্রাক্তন দলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা, দ্রাবিড়ের কাছ থেকে টিপস নিলেন রাহানে? দেখুন ভিডিও
বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তাই দ্বিতীয় ম্যাচ জয় ফিরতে মরিয়া কেকেআর ব্রিগেড। এই ম্যাচেও বড় পরীক্ষা কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে রান পেয়েছেন। তবে এবার প্রাক্তন দলের বিরুদ্ধে শুধু খেলতেই নামছেন না একইসঙ্গে অধিনায়কত্ব করবেন।
রাহানের সামনে রাজস্থান রয়্যালস দলের সম্পর্ক খুবই গভীর। কারণ এই দলে একটা সময় তিনি খেলেছেন অধিনায়কত্ব করেছেন, এবার প্রাক্তন দলের বিরুদ্ধে বিরাট পরীক্ষার মুখে নাইট অধিনায়ক। ২০১৩ সালে যেমন রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন তেমনই ২০১৮-২০১৯ সালে রাজস্থান দলকে নেতৃত্ব দেন রাহানে। ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালস দলকে স্থায়ীভাবে নেতৃত্ব দেন। ২০১৮ সাল এবং ২০১৯ সালের রাজস্থান দলকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দেন। যদিও রাজস্থান দলকে সাফল্য এনে দিতে পারেনি রাহানে।

আইপিএল অধিনায়কত্বে সফল না হলেও রাহানের উপরই ভরসা রেখেছে কেকেআর থিঙ্ক ট্য়াঙ্ক। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হারতে হয়েছে রাহানের দলকে। এবার রাজস্থান দলের বিরুদ্ধে বিরাট পরীক্ষা রাহানের। তবে কঠিন ম্যাচে নামার আগেই কুল মুডে আছে আছেন। অসমের জাগ্রত কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান কেকেআরের অধিনায়ক।
এই ম্যাচে নেওয়ার আগে প্রতিপক্ষ দলের কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে টিপস নিলেন তাহলে রাহানে! ম্যাচের দিন সকালে রাজস্থান এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে রাহানের অতীত তুলে ধরা হয়েছে তাদের দলের হয়ে। পাশাপাশি প্রতিপক্ষ দলের কোচের নাম রাহুল দ্রাবিড়। তাঁকে সামনে দেখতে পেয়েই রাহুল ভাই বলে এগিয়ে গেলেন রাহানে। ভারতীয় দলের প্রাক্তন কোচের সঙ্গে কথা বললেন।
R & R 💗 pic.twitter.com/zznIjPKAEd
— Rajasthan Royals (@rajasthanroyals) March 26, 2025
তবে রাহুল দ্রাবিড়ের যে ছবি পোস্ট করা হয়েছে তাতে তাঁর পায়ে চোট দেখা যাচ্ছে। এবং প্লাস্টার করা রয়েছে গোটা পা। বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দ্য ওয়াল। এর ফলে তিনি রাজস্থান দলের প্রস্তুতি শিবিরে তিনি যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। যদিও রাহুল দলের সঙ্গে যোগ গিয়েছেন।
কেকেআরের বিরুদ্ধে ম্য়াচেও ডাগ আউটে থাকবেন রাহুল দ্রাবিড়, আসলে রাজস্থানের কাছেও এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। তারাও প্রথম ম্যাচে হেরেছে।












Click it and Unblock the Notifications