IPL 2025: বিরিয়ানি নয়, কী খেতে পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় ছুটলেন কেকেআর-সানরাইজার্সের বিদেশিরা?
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে চলতি মরশুমের আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । এই ম্যাচে খেলতে নামার আগে ভিন্ন মুডে পাওয়া গেল দুই দলের বিদেশি ক্রিকেটারদের। মেগা ম্যাচের আগে রসনা তৃপ্তিতে মজলেন দুই দলের একাধিক বিদেশি ক্রিকেটাররা।
মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন দুই দলের একাধিক বিদেশি ক্রিকেটার। কলকাতা এসে সাধারণত বাংলার খাবারই রসনা তৃপ্তি করেন ভিনরাজ্যের বা বিদেশি ক্রিকেটাররা। কলকাতা বিরিয়ানি থেকে রসগোল্লা, বিদেশি ক্রিকেটাররা স্বাদ নেন স্থানীয় খাবারেরই।

কিন্তু মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় একটু ভিন্ন স্বাদের খাবার খেলেন কেকেআর এবং সানরাইজার্স দলের বিদেশি ক্রিকেটাররা। পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন কেকেআরের কুইন্টন ডি কক, নরখিয়া,সানরাইজার্স দলের পক্ষ থেকে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স, মুল্ডার, ক্লাসেনরা। তবে সেখানে গিয়ে বিরিয়ানি বা বাঙালি খাবার খেলেন না। পার্ক স্ট্রীটের একটি রেস্তরাঁয় সুশি খেতে যান ক্রিকেটাররা।
কিন্তু কি এই সুশি খাবার, জাপানের এই খাবার এখন বিশ্ব বিখ্যাত। সারা বিশ্বের খাদ্য রসিকদের কাছে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সুশি। জল দেওয়া ভাত আর তার ভিতরে মাছ। সঙ্গে টক-ঝাল সস্। এভাবেই সুশির যাত্রা শুরু। সময়ের সঙ্গে সঙ্গেই এই খাবারের সঙ্গে অনেক নিত্য নতুন উপাদান যুক্ত হয়েছে। জাপানিতে সুশির অর্থ টক ভাত।
তবে বর্তমান সময়ে ভিনিগারে ভেজানো ভাতের উপরে টাটকা মাছ পরিবেশন করা হয়। ফলে ভাতের স্বাদও সুন্দর ও টাটকা থাকে। তবে শুধু মাছ নয় বদলেছে সুশির উপাদান। দেশি সুশির ভেতরে ভাজা মাছ বা চিকেনও পাওয়া যায়। বিস্কুটের মতো সেদ্ধ সুশির পিসগুলো আবার ডিম আর বিস্কুটের গুঁড়াতে কোট করে ভাজাও হয়।
কলকাতায় এসে এই সুশি খাবারই খেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স। সঙ্গে প্রোটিয়া ক্রিকেটাররাও মজে গেলেন সুশিতে। জাপানের এই খাবার কিন্তু এখন বিশ্ব বিখ্যাত।












Click it and Unblock the Notifications