IPL 2025: জয়ের সঙ্গেই রেকর্ড নাইটদের, সানরাইজার্সকে হারিয়ে একাধিক নজির কেকেআরের
বৃহস্পতিবার জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পরে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে দিয়েছে কেকেআর। এই জয়ের সঙ্গে সঙ্গে আইপিএলের বেশ কিছু রেকর্ড সৃষ্টি করেছে নাইট ব্রিগেড। নাইটদের সৃষ্টি করা নজিরগুলি তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
প্রথমত আইপিএলের ইতিহাসে কেকেআরের প্রথম দল যারা তিনটি ভিন্ন দলের বিরুদ্ধে ২০ বার বা তার বেশি জয়ের রেকর্ড গড়েছে। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ বার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও ২০বার জয় পেয়েছিল কেকেআর। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ বার জয় পেল কলকাতা নাইট রাইডার্স।

তবে এখনও পর্যন্ত একটি দলের বিরুদ্ধে সর্বাধিক জয়ের রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ২৪ বার জয় পেয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস আরসিবির বিরুদ্ধে ২১টি ম্যাচে জয় পেয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে আছে কেকেআর তারা একই প্রতিপক্ষ অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১বার জয় পেয়েছে।
তবে এই তালিকায় তিনবার আছে কেকেআরের নাম কারণ তারা শুধু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১বার জয় পায়নি, একইসঙ্গে আরসিবির বিরুদ্ধে ২০বার এবং সাসানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২১ বার করে জয় পেয়েছে। কেকেআর একমাত্র দল যারা তিনটি দলের বিরুদ্ধে ২০ বার বা তার বেশি জয় পেল।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মুম্বই ইন্ডিয়ান্স। তারাও দুটি দলের বিরুদ্ধে ২০ বার বা তার বেশি জয়ের রেকর্ড গড়েছে। । সাসানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপট অব্যাহত কেকেআরের। ২০২৪ সালের আইপিএল গ্রুপ পর্ব, কোয়ালিফায়ার এবং ফাইনাল তিনটি ম্যাচে জয় পেয়েছিল কেকেআর। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই কমলা ব্রিগেডের বিরুদ্ধে দাপটে জয় তুলে নিল নাইটরা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে কেকেআর। জবাবে ব্য়াট করতে নেমে ১৬.৪ ওভারেই ১২০ রানে অল আউট হল সানরাইজার্স। রাহানের দল ৮০ রানে পরাজিত করেছে কামিন্সদের। বিরাট ব্যবধানে জেতায় নেট রান রেটে দারুণ উন্নতি ঘটেছে কেকেআরের। দশ নম্বর থেকে পয়েন্ট তালিকায় ৫নম্বরে চলে এলো কেকেআর। ৪ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.০৭০। কেকেআরের কাছে হারের পর সানরাইজার্স সবার নীচে নেমে গেল। ৩ ম্যাচে তাদের ২ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ১.৬১২।












Click it and Unblock the Notifications