IPL 2025: রিটেনশনের পর এবার ফোকাসে নিলাম, দশ দলের রণকৌশল কেমন হতে পারে? জানুন বিস্তারিত
আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। রিটেনশনের পর এবার ফোকাসে আইপিএলের নিলাম। সব দলই অঙ্ক কষে তাদের রিটেনশনের তালিকা প্রকাশ করেছে। এবার রণকৌশল সাজাতে শুরু করেছে নিটলাম নিয়ে। নভেম্বর মাসের শেষ সপ্তাহেই মেগা নিলাম হওয়ার কথা। নিলামে দলগুলিকে কোন বিষয়ে ফোকাস করতে হবে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রিটেনশনে তারকাদেরই ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের জন্য কোনও ভাবেই ছাড়া হল না দলের মহাতারকাদের। রোহিত, বুমরাহ, হার্দিক, সূর্যকুমার, তিলকদের ধরে রেখেছে মুম্বই দল।কিন্তু এই তালিকায় নেই ঈশান কিষাণের নাম। পাশাপাশি টিম ডেভিডও জায়গা ধরে রাখতে পারেননি ঈশান কিষাণকে ছেড়ে দেওয়টা অবশ্যই সাহসী সিদ্ধান্ত মুম্বইয়ের। ফলে নিলামে ভালো উইকেটরক্ষক নিতে হবে, সেইসঙ্গে একজন কার্যকরী স্পিনারও।

নতুন করে দল গঠন নিলামেই করার রণকৌশল নিয়েছে পাঞ্জাব কিংস। এই দল তাদের সব ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে । ধরে রেখেছে শুধু শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে। ফলে নিলামে সব থেকে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পাঞ্জাব কিংস। নিলামের আগে পাঞ্জাব কিংস। পেসার থেকে স্পিনার সবই নিলামে নিতে হবে প্রীতিকে। সেই সঙ্গে খোঁজ করতে হবে নতুন অধিনায়কেরও।
হাতে মাত্র ৪১ কোটি টাকা আছে রাজস্থান দলের। তারা কোর টিমকেই রিটেন করে নিয়েছে। ফলে নিলামে একজন ভাল বিদেশির দিকে ঝুঁকতে পারে রাজস্থান। অত্যন্ত অঙ্ক কষেই নিলানমেরর আগে রিটেনশন করেছে সিএসকে। তবে ধোনির বিকল্প একজন উইকেটরক্ষক নিতে হবে। পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিতে হবে সিএসকেকে ভারসাম্য বজায় রাখার জন্য।
লখনউ দলকে প্রথমেই একজন অধিনায়কের খোঁজ করতে হবে। সেই সঙ্গে মিডল ওর্ডার ব্যাটার লাগবে, পাশাপাশি বিদেশি পেসারের দিকেও নজর থাকবে সঞ্জীব গোয়েঙ্কাদের। কেকেআর দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজন্য কারণ শ্রেয়সকে দলে ফেরাতে না পারলে বিকল্প অধিনায়ক লাগবে। সেইসঙ্গে একজন উইকেটরক্ষক নারিনের সঙ্গী ওপেনিং ব্যাটার লাগবে। স্টার্কের বিকল্প বিদেশি পেসারও লাগবে নাইটদের।
দিল্লি ক্যাপিটালস নিলামে পন্থকে না ফেরালে তাদের একজন প্রয়োজন হবে অধিনায়কের, পাশাপাশি পুরো মরশুম তরুণ অভিষেকের উপর ভরসা না করে তাদেরকেও খুঁজতে হবে একজন উইকেটরক্ষক। গুজরাত দলে ধরে রাখেনি শামিকে। নিলামে প্রথমেই তাদের লাগবে একজন পেসার। সেইসঙ্গে উইকেটরক্ষকও। হায়দরাবাদ দলকেও নিলামে দলকে আরও শক্তিশালী করতে হবে।












Click it and Unblock the Notifications