Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বুমরাহদের হাল করুণ করলেন নায়ার, তিন বছর পর আইপিএলে নেমেই বিধ্বংসী ছন্দে ইমপ্যাক্ট সাব

IPL 2025: বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফির পর এবার আইপিএলেও বিধ্বংসী মেজাজে করুণ নায়ার। তিন বছর পর আজই প্রথম আইপিএলের ম্যাচ খেলতে নামেন তিনি। ইমপ্যাক্ট সাব হিসেবে। হাঁকালেন ঝোড়ো অর্ধশতরান।

কর্ণাটকের করুণ এখন বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। অভিষেক পোড়েল আউট হওয়ার পর লোকেশ রাহুল করুণের সঙ্গে জুটি বাঁধায় ক্রিকেটপ্রেমীরা কিছুক্ষণের ডুব দিলেন নস্ট্যালজিয়ায়।

IPL 2025

ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন করুণ নায়ার। বিজয় হাজারে ট্রফিতে করুণ সর্বাধিক রান সংগ্রহকারী হন। ৯ ম্যাচে ৮ ইনিংসে তিনি ৬ বার অপরাজিত থেকে ৭৭৯ রান করেন। সর্বাধিক অপরাজিত ১৬৩। গড় ছিল ৩৮৯.৫০। পাঁচটি শতরান ও ১টি অর্ধশতরানও হাঁকান।

তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। গত মরশুমের রঞ্জি ট্রফিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী হন করুণ। বিদর্ভের হয়ে ৯ ম্যাচে ১৬ ইনিংসে করেন ৮৬৩ রান, চারটি শতরান ও ২টি অর্ধশতরান হাঁকিয়ে। ইংল্য়ান্ড সফরে ভারতের টেস্ট দলে তাঁর প্রত্যাবর্তন ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে।

আইপিএল কেরিয়ারে আজ ৭৭তম ম্যাচ খেলছেন করুণ। আইপিএল ম্যাচ খেলতে নামা ১০৭৭ দিন পর। ফাফ দু প্লেসি এই ম্যাচে খেলতে পারছেন না ফিটনেসজনিত কারণে। আরও কিছু ম্যাচেও তিনি বাইরেই থাকবেন। ফলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সঙ্গে ওপেন করেন অভিষেক পোড়েল। প্রথম ওভারের প্রথম বলেই ম্যাকগার্ককে সাজঘরে ফেরান দীপক চাহার।

তারপরই ইমপ্যাক্ট সাব হিসেবে করুণকে নামিয়ে চমক দেয় দিল্লি। করুণ চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই দলের আস্থার মর্যাদা দিলেন। আইপিএলে শেষ অর্ধশতরানটি পেয়েছিলেন ২০১৮ সালে। এদিন তিনি ৫০ রানে পৌঁছে যান মাত্র ২২ বল খেলেই। ৮টি চার ও ২টি ছয়ের সৌজন্যে।

বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যেভাবে করুণ দেশের ১ নম্বর তথা বিশ্বের অন্যতম পেসার পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে ছেলেখেলা করলেন। দিল্লি ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে তিনটি চার মারেন করুণ। বুমরাহ প্রথম বল করতে যান চতুর্থ ওভারে। সেই ওভারে করুণ দুটি চার মারেন।

এরপর সপ্তম ওভারে বুমরাহ ১৮ রান দেন। প্রথম ও পঞ্চম বলে বিশাল দুটি ছক্কা মারেন, সঙ্গে একটি চার। ফলে বুমরাহর বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ২৯। করুণ ও অভিষেক দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ বলে ১১৯ রান যোগ করেন। যার মধ্যে করুণের অবদান ৩৬ বলে ৭৭ রান।

লোকেশ রাহুলকে এদিন ওপেন করতে নামানো হয়নি। ওপেনার হিসেবে অভিষেক পোড়েল করেন ২৫ বলে ৩৩। করুণের ব্যাটে সকলে যখন তাঁর প্রথম আইপিএল শতরানের প্রত্যাশায় তখনই আঘাত হানলেন মিচেল স্যান্টনার।

Take a Poll

১১.৪ ওভারে ১৩৫ রানের মাথায় দিল্লি ক্যাপিটালস তৃতীয় উইকেট খোয়াল। করুণ ৪০ বলে ৮৯ রান করে বোল্ড হন স্যান্টনারের ডেলিভারিতে। মেরেছেন ১২টি চার, পাঁচটি ছয়। দিল্লি যদি জেতে তার ভিত কিন্তু গড়ে দিলেন করুণই। আপাতত দলে নিজের জায়গা পাকাও করে ফেলেন অভিজ্ঞ এই ব্য়াটার। করুণ ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলেছেন।

করুণ ৬ টেস্টে ১টি শতরান-সহ ৩৭৪ রান করেছেন। ২টি ওডিআইয়ে মোট রান ৪৬। ২০১৬ সালে টেস্ট অভিষেক হয়, ২০১৭ সালে শেষ টেস্ট খেলেছেন। ২০১৬ সালেই খেলেছেন দুটি ওডিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+