IPL 2025: দুরন্ত খেলেও দলকে জেতাতে ব্যর্থ নায়ার, দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের আসল নায়ক কে?
আইপিএলে প্রথম চারটি ম্যাচ জয়ের পরে অবশেষে হারের মুখ দেখতে হল দিল্লি ক্যাপিটালস দলকে। তাও আবার ঘরের মাঠে। দিল্লির ডেরায় গিয়ে ১২ রানে জয় পেল মুম্বই। এই ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
একটা সময় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারল না দিল্লি ক্যাপিটালস। ভালো খেলেও দিল্লিকে হারতে হল। আর ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। প্রথমেই আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের কথায়। কারণ এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বইয়ের রান তোলার ক্ষেত্রে মূল কারিগর অবশ্যই তিলক বর্মা। কঠিন সময় সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাধলেন। ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেললেন তিলক বর্মা। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। নিজের ইনিংসের মধ্য দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ভালো স্কোর করে দিতে সাহায্য করলেন। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন তিলক।
এর পাশাপাশি উল্লেখ করতে হবে দিল্লি দলের পরিবর্তন হিসেবে নামা ব্য়াটার করুণ নায়ারের কথা। এক কথায় তাঁর ইনিংস অনবদ্য। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পর এবার আইপিএলের মঞ্চেও জ্বলে উঠলেন করুণ। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করলেন। ৪০ বলে ৮৯ রান করে মিচেল স্যান্টনার বলে আউট হলেন দিল্লির ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং পাঁচটি ছক্কা। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার তালিকায় অবশ্যই থাকবেন করুণ। করুণ নায়ার আউট হতেই চাপ সৃষ্টি হল দিল্লির উপরে।
দিল্লি জিতলে তিনিই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হতে পারতেন। কিন্তু ম্যাচের ভাগ্য লিপি বদলে যেতে শুরু করল করুণ নায়ারের আউটের পরই। মুম্বইকে ম্যাচে ফেরালেন কর্ণ শর্মা। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর মধ্যে আছে কেল রাহুলের উইকেট। এর পাশাপাশি অভিষেক পোড়েল ও ট্রিস্টান স্টাবসের উইকেটও আছে। তবে সবথেকে উল্লেখযোগ্য রাহুলের উইকেট। কেএল রাহুলের আউটই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ রাহুল টিকে গেলে ম্যাচ দিল্লি্কে জিতিয়ে দিতে পারতেন। ম্য়াচের সেরাও বলেন কর্ণ শর্মা।












Click it and Unblock the Notifications