IPL 2025: সানরাইজার্সকে ২০১ রানের টার্গেট দিল কেকেআর, আইপিএল অভিষেকে দুই হাতেই বল করে কামাল কামিন্দুর

IPL 2025: ইডেনে শেষ পাঁচ ওভারে ঝড় তুলল কেকেআর। শেষ ওভারে ২ উইকেট পড়ল, ডেথ ওভারে উঠল ৭৮ রানষ। এর ফলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০১ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স।

টস জিতে সানরাইজার্স কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে নাইটরা তুলল ৬ উইকেটে ২০০ রান। সানরাইজার্সের ৫ বোলার একটি করে উইকেট নিয়েছেন। কামাল করলেন কামিন্দু মেন্ডিস।

IPL 2025

শ্রীলঙ্কার এই স্পিনার দুই হাতেই বল করতে পারদর্শী। আজ কামিন্দু সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচ খেলছেন। তাঁকে দিয়ে একটি ওভারই করান অধিনায়ক প্যাট কামিন্স। সেই ওভারই ভাইরাল। কামিন্দু দুই হাতেই বল করলেন। পেলেন অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট।

কামিন্দু ১ ওভারে মাত্র চার রান দিয়ে ১টি উইকেট পেলেন। তবে তাঁকে দিয়ে কামিন্স কেন আর বল করালেন না তা নিয়ে প্রশ্ন থাকছেই। বেঙ্কটেশ আইয়ার যখন ব্যাট করছিলেন তখন কামিন্দু ডান হাতে অফস্পিন বল করলেন। অঙ্গকৃষ রঘুবংশী ডানহাতি। তাঁকে কামিন্দু বল করলেন বাঁ হাতে। অর্থোডক্স।

কামিন্দুর বলে বড় শট নিতে গিয়ে রঘুবংশী আউটও হলেন। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রঘুবংশীর ক্যাচ ধরেন হর্ষল প্যাটেল। ১২.৪ ওভারে ১০৬ রানে কেকেআর চতুর্থ উইকেট হারায়। এরপর আর ২টি উইকেট পড়ল শেষ ওভারে।

এদিন নাইটদের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের ব্যাট চলতি আইপিএলে প্রথমবার জ্বলে উঠল। আইপিএলে কেকেআরের হয়ে ৫০তম ম্যাচে ব্যাট হাতে ভরসা দিলেন রিঙ্কু সিংও। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে আইয়ার করলেন ২৯ বলে ৬০ রান। তিনি ২০তম ওভারের তৃতীয় বলে হর্ষল প্যাটেলের শিকার হলেন দলের ১৯৭ রানের মাথায়।

কেকেআরের ওপেনিং জুটি এদিন ক্লিক করেনি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কক আউট হন দলের ১৪ রানে। ৬ বলে ১ রান করে তিনি প্যাট কামিন্সের শিকার। তৃতীয় ওভারের তৃতীয় বলে সুনীল নারিন মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হন। তিনি করেন ৭ বলে ৭। কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ে ১৬ রানে।

Take a Poll

এরপর অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ৮১ রানের পার্টনারশিপ গড়েন। অজিঙ্ক রাহানে ২৭ বলে ৩৮ রান করলেন। মেরেছেন ১টি চার ও চারটি ছয়। রঘুবংশী করেন ৩২ বলে ৫০। পাঁচটি চার ও ২টি ছয়ের দৌলতে। চলতি আইপিএলে এটি তাঁর প্রথম অর্ধশতরান।

রিঙ্কু সিং অপরাজিত থাকলেন ১৭ বলে ৩২ রানে। তিনি চারটি চার ও ১টি ছয় মেরেছেন। আন্দ্রে রাসেল ২ বলে ১ রান করে রান আউট হন। মহম্মদ শামি ৪ ওভারে ২৯, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৪, জিশান আনসারি ৩ ওভারে ২৫, হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৩ ও কামিন্দু মেন্ডিস ১ ওভারে ৪ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট। সিমরজিৎ সিং ৪ ওভারে ৪৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+