IPL 2025: আইপিএলে বেগুনি টুপির লড়াই জমজমাট, প্রসিদ্ধ কৃষ্ণকে পিছনে ফেলে দিলেন জশ হ্যাজলউড
IPL 2025: আইপিএলে বেগুনি টুপির লড়াই জমজমাট। প্রসিদ্ধ কৃষ্ণকে পিছনে ফেলে চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন জশ হ্যাজলউড।
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হ্যাজলউড ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সেই সুবাদেই তিনি দখলে নিলেন পার্পল ক্যাপ।

আজকের ম্যাচের আগে অবধি গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ ও আরসিবির জশ হ্যাজলউড দুজনেই দাঁড়িয়ে ছিলেন ১৬ উইকেটে। প্রসিদ্ধ অবশ্য তখনও অবধি একটি ম্যাচ কম খেলেছিলেন, গড় ও ইকনমি ছিল হ্যাজলউডের তুলনায় ভালো।
হ্যাজলউড চলতি আইপিএলে ১০ ম্যাচে ১৮ উইকেট ঝুলিতে পুরলেন। গড় ১৬.৩৩, ইকনমি ৮.২০। সেখানে প্রসিদ্ধ দুটি ম্যাচ কম খেলেছেন অজি পেসারের চেয়ে। ৮ ম্যাচে প্রসিদ্ধ নিয়েছেন ১৬ উইকেট। গড় ১৪.১২, ইকনমি ৭.২৯।
চেন্নাই সুপার কিংসে খেলা আফগান স্পিনার নূর আহমেদ ৯ ম্যাচে ১৪ উইকেট দখল করে রয়েছেন তৃতীয় স্থানে। মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়ে রয়েছেন চার নম্বরে। আরসিবির ক্রুণাল পাণ্ডিয়া আজ ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিলেন। ফলে ১০ ম্যাচে তাঁর রয়েছে ১৩টি শিকার। সানরাইজার্স হায়দরাবাদের হর্ষল প্যাটেল ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ক্রুণালের ইকনমি ৮.৬১, হর্ষলের ৯.০৩।
আজ আরসিবি টস জিতে ফিল্ডিং নিয়েছিল। দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রান তুলেছে। লোকেশ রাহুল তিনটি চারের সাহায্যে ৩৯ বলে সর্বাধিক ৪১ রান করেছেন। অভিষেক পোড়েল ২টি করে চার ও ছয় মেরে ১১ বলে ২৮ রান করেন। কামব্যাক ম্যাচে ফাফ দু প্লেসি ২৬ বলে ২২ রান করলেন।
Unorthodox swings, outrageous results 👌
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
🎥 Vipraj Nigam and Tristan Stubbs pull out some magic to give #DC the late boost! 💪
Updates ▶️ https://t.co/9M3N5Ws7Hm#TATAIPL | #DCvRCB | @DelhiCapitals pic.twitter.com/PvviaHpxMl
ট্রিস্টান স্টাবস করেন ১৮ বলে ৩৪। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে। করুণ নায়ার ৪ বলে ৪, অধিনায়ক অক্ষর প্যাটেল ১৩ বলে ১৫, আশুতোষ শর্মা ৩ বলে ২ ও বিপ্রাজ নিগম ৬ বলে ১২ রান করেন। মিচেল স্টার্ক ও দুষ্মন্ত চামিরা শূন্য রানে অপরাজিত থাকেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নিলেন। যশ দয়াল ৪ ওভারে ৪২ রান দিয়ে পেলেন ১ উইকেট।












Click it and Unblock the Notifications