IPL 2025: লক্ষ্য রেকর্ড সংখ্যায় দর্শক, আইপিএলের আগেই টেলিকম সংস্থাগুলির সঙ্গে জোটের ভাবনা জিওস্টারের
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রায় দুই মাসের বেশি সময় ক্রিকেটপ্রেমীরা বুঁদ হয়ে থাকবেন টি২০ ক্রিকেটের মেগা লিগে। এবার টিভিতে স্টার স্পোর্টসে যেমন আইপিএল লাইভ সম্প্রচার হবে তেমনই জিওস্টারে লাইভ স্ট্রিমিং হবে। আইপিএলে আরও বেশি দর্শক টানতে উদ্যোগী হল জিওস্টার। কয়েকমাস আগেই হটস্টার রিলায়েন্স অধিগ্রহণ করেছে ফলে নতুন নাম হয়েছে জিওস্টার।
আইপিএল শুরুর আগেই, জিওস্টার টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার সঙ্গে আলোচনা করছে বলে একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর। জিওস্টার তার স্ট্রিমিং সাবস্ক্রিপশনগুলিকে এই তিন সংস্থার ডেটা প্ল্যানের সঙ্গে একত্রিত করার পরিকল্পনা করেছে। যাতে আরও বেশি সংখ্যায় দশর্ক জিওস্টারে খেলা দেখতে পারেন এবং দর্শক সংখ্যা রেকর্ড বৃদ্ধি পায়।

এই জোট বাঁধার কারণ আসন্ন আইপিএল মরশুমে টিভি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ১ বিলিয়নের বেশি দর্শক টানা। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট প্রকাশ করেছে যে গত বছর আইপিএল ভিউয়ারশিপ জিও সিনেমাতে ৬২০ মিলিয়ন এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক ৫৪১ মিলিয়ন স্পর্শ করেছিল, এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য।
জিওস্টারের একজন অধিকর্তা বলেছেন, এই জোট বন্ধনের উদ্দেশ্যে হল ইন্টারনেট উপভোক্তাদের কাছে আরও সহজেই আইপিএলকে পৌঁছে দেওয়া। ফলে যে কোম্পানির ডেটাই ব্যবহার করুন না কেন তা জিওস্টারে আইপিএল দেখার ক্ষেত্রে অন্তরায় হবে না।
জিও মাত্র ১০০ টাকায় তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে । তবে কিছু জিও প্ল্যানের সঙ্গে এই সাবস্ক্রিপশন ফ্রিও পাওয়া যাচ্ছে। আইপিএলের সব ম্যাচগুলি খুব সস্তায় দেখতে হলে জিও এর এই প্ল্যানগুলি গ্রাহকদের জন্য কার্যকর হবে।
রিলায়েন্স জিওর সর্বশেষ অফারের আওতায়, কোটি কোটি জিও ব্যবহারকারীকে কোম্পানির পক্ষ থেকে জিও হটস্টারে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যাবে, প্রথম সুবিধা হলো ৪কে কোয়ালিটি, দ্বিতীয় সুবিধা হলো মোবাইলে জিওস্টার অ্যাক্সেস এবং তৃতীয় সুবিধা হলো টিভিতে জিওস্টার দেখতে পারবেন।
আগামীকাল কেকেআর আসরিবি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল, আগামী ২৫ মে হবে আইপিএলের ফাইনাল ম্যাচ। এবার উদ্বোধন ও ফাইনাল দুটি্ ম্যাচ হবে ইডেনে। আগামী দুই মাস কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আইপিএলেই আচ্ছন্ন থাকবে। চার-ছক্কার সঙ্গে বিনোদনের মিশেল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications