IPL 2025: বুমরাহকে নিয়ে সাবধানী বিসিসিআই, চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন আকাশদীপ?
জসপ্রীত বুমরাহকে নিয়ে সাবাধানী বিসিসিআই। আইপিএলে ভারতীয় দলের তারকা পেসারকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। আইপিএলের পর ইংল্যান্ড সফর রয়েছে ভারতীয় দলের। ফলে বুমরাহকে নিয়ে সাবধানী নীতি নিচ্ছে বোর্ড। ফলে মুম্বই ইন্ডিয়ান্স এখনই বুমরাহকে পাচ্ছে না। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
একটি সর্বভারতীয় ইংরেজি মাধ্যমের সংবাদ মাধ্যমে বুমরাহের চোটের আপডেট দেওয়া হয়েছে, বুমরাহের সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে আরও দশ দিন অপেক্ষা করতে হবে। বুমরাহকে পাওয়ার জন্য। পাশাপাশি ময়াঙ্ক যাদব এবং আকাশদীপকে নিয়েও অপেক্ষা করতে হবে লখনউ দলকে।

একটি সূত্র উল্লেখ করেছে, বুমরাহকে নিয়ে অতিরিক্ত ঝঁুকি নেওয়া যাবে না, তাঁর চোট গুরুতর। যাতে আরেকটা স্ট্রেস ফ্যাকচার না হয়, সেই জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বুমরাহ নিজেও এই বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন। ফলে এখনই বলা সম্ভব নয় যে কবে মাঠে ফিরবেন। মনে করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন বুমরাহ।
বিসিসিআই চাইছে না জসপ্রীত বুমরাহ তাড়াহুড়ো করে মাঠে ফিরুন, বিশেষ করে আইপিএল শেষে ভারতের ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে। জাতীয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বুমরাহকে সেখানে সব ম্যাচে খেলানোর পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরাহ। কয়েকদিন আগেই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে পুরোদমে অনুশীলন করছেন ভারতীয় দলের তারকা পেসার। এই ছবি দেখে কিছুটা হলেও খুশি হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।
আইপিএলের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই তিন ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু জসপ্রীত বুমরাহকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের উদ্বেগের অবসান হচ্ছে না। বুমরাহকে নিয়ে আশা আশঙ্কার দোলাচলে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ আগামী কয়েকটি ম্য়াচে খেলতে পারবেন না। কারণ, এখনও পর্যন্ত তিনি ১০০ শতাংশ ফিট হতে পারেননি।
ময়াঙ্ক যাদবের অবস্থাও একই রকম। এদিকে লখনউ সুপার জায়ান্টসের পেসার ময়াঙ্ক যাদবের চোট পুনরুদ্ধারের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। বুমরাহের মতোই আকাশ দীপের সময় লাগবে চোট সারিয়ে মাঠে ফিরতে। আকাশ দীপের প্রত্যাবর্তনের তারিখ ১০ এপ্রিল মনে করা হচ্ছে। ফলে লখনউ দলও দলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। ময়াঙ্কের মতো গতি সম্পন্ন পেসারকে তারা দলে নিয়েও খেলাতে পারছে না।












Click it and Unblock the Notifications