IPL 2025: পুরোদমে বোলিং করছেন বুমরাহ, কবে ফিরবেন মুম্বই ইন্ডিয়ান্স দলে? দেখুন ভিডিও

আইপিএলের প্রথম দুটি ম্যাচই হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা এবারও ভালো হয়নি। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্স দলের কাছে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই পরিস্থিতিতে সোমবার ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড।

মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রধান তারকা পেসার জসপ্রীত বুমরাহ খেলতে পারছেন না। যা চলতি মরশুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে শুরুতেই কিছুটা সমস্যায় ফেলেছে। বুমরাহের মতো বোলার যেকোন ম্যাচেরই রঙ পাল্টে দিতে পারেন। কিন্তু তাঁর মতো অভিজ্ঞ পেসার খেলতে না পারায় কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Jasprit Bumrah

এখন প্রশ্ন হচ্ছে কবে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলতে নামবেন বুমরাহ। প্রথম দুটি ম্যাচে হারের পরে মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরদের জন্য কিছুটা হলেও সুখবর রয়েছে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরাহ। রবিবার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে পুরোদমে অনুশীলন করছেন ভারতীয় দলের তারকা পেসার। এই ছবি দেখে কিছুটা হলেও খুশি হতে পারেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।

বুমরাহ টেকনিক্যালি কতটা ফিট সেটা হয়তো বলতে পারবেন এনসিএ-র বিশেষজ্ঞরাই। তবে বুমরাহের বোলিং দেখে কিন্তু তাকে যথেষ্টই ফিট বলে মনে করা হচ্ছে। তবে এনসিএ-র পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া গেলে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। মুম্বই ইন্ডিয়ান্স শিবির অপেক্ষা করে আছে এনসিএস সবুজ সংকেতের জন্য।

বর্ডার গাভাস্কার ট্রফি শেষ ম্যাচে চোটের কবলে পড়েন বুমরাহ। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরেই রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত তার বিকল্প খুঁজে নিতে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি বুমরাহের। এই পরিস্থিতিতে আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলই। প্রথম দুটি ম্যাচ হয়ে গিয়েছে, লিগের এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে বুমরাহকে নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে মুম্বই টিম ম্যানেজমেন্টের মধ্যে। কারণ এর আগে ২০২৩ সালের আইপিএলেও খেলতে পারেনি বুমরাহ।

Take a Poll

আসলে আইপিএলের পরেই ইংল্যান্ড সিরিজ আছে। বুমরাহকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। ফলে বুমরাহের জন্য অপেক্ষা করতে হচ্ছে মুম্বইকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+