IPL 2025: ঈশানকে নিয়ে লড়াইয়ে জয় পেল সানরাইজার্স, বেতন কমে গেল তারকা উইকেটরক্ষকের
দলবদল হল উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ । মুম্বই দল তাঁকে রিটেন করেনি। ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' ঈশান কিষাণকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখাল একাধিক ফ্র্যাঞ্চাইজি। আসল মেগা নিলামে ২কোটি বেস প্রাইস রেখেছিলেন ঈশান কিষাণ। শেষ পর্যন্ত ১১.২৫ কোটিতে সানরাইজার্স দলে নাম লেখালেন ঈশান।
দল পেলেও ঈশান কিষাণের বেতন ব্যাপকভাবে কমে গেল। ২০২২ সালের আইপিএল নিলামে বিরাট দর হাঁকিয়েছিলেন তরুণ এই উইকেটরক্ষক। ২০২২ সালের নিলামে ১৫.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়ে চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। একজন উইকেটরক্ষকের জন্য তিন বছর আগে কেউ এত টাকা খরচ করতে পারে সেটা ধারণাই করা যায়নি। ২০১৮ সালে ৬.২০ কোটি টাকা থেকে ঈশানের বেতন বৃদ্ধি পায় একেবারে ডাবলের বেশি।

কিন্তু বিগত ১ বছরে ঈশানের সময়টা একেবারেই ভালো যায়নি। শৃঙ্খলাজনিত ইস্যুতে ভারতীয় দল থেকে ব্রাত্য হয়ে যান, ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে শুরুতে মানতে চাননি বোর্ডের নির্দেশও। এরফলে জাতীয় দলে প্রায় ১ বছর ধরে ব্রাত্য। সম্প্রতি ভারতীয় এ দলে ফিরেছেন।
নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় ছিলেন না। নিলামে তঁাকে দলে নেওয়ার জন্য দর কষাকষি শুরু করে দিল্লি এবং পাঞ্জাব। পরে আসরে নামে হায়দরাবাদ। নিলামে শেষ পর্যন্ত ঈশানকে দলে নিয়ে নিল হায়দারবাদ। এরআগে ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে পন্থ ২৭ কোটি টাকা পান, রাহুলকে ১৮ কোটিতে দলে নেয় লখনউ।. তার পরে আপাতত আছেন কিষাণ। তবে তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না সিএসকে।
সব তারকাদেরই প্রায় ধরে রেখেছেন নীতা আম্বানি। কিন্তু সেখানে জায়গা হয়নি ঈশানের, রিটেনশনে তারকাদেরই ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। নিলামের জন্য কোনও ভাবেই ছাড়া হল না দলের মহাতারকাদের। প্রত্যাশা মতোই এবার হার্দিক পাণ্ডিয়াকে দলে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর পাশাপাশি মুম্বই দল ধরে রেখেছে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
একইসঙ্গে এই লিস্টে আছেন জসপ্রীত বুমরাহ এবং তিলক ভর্মা। ১৮ কোটি টাকায় বুমরাহকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩৫ কোটিতে হার্দিক এবং সূর্যকুমারকে ধরে রেখেছে মুম্বই। ১৬.৩০ পেয়েছেন রোহিত শর্মা। ৮ কোটিতে দল ধরে রেখেছে তিলককে।
টি-২০ বিশ্বকাপজয়ী এবং মুম্বইকে ৫ বার ট্রফি দেওয়া রোহিত শর্মাকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা সম্মান জানাতে চেয়েছেন। তবে তাঁর বেতনের অঙ্ক কমেছে।












Click it and Unblock the Notifications