IPL 2025: আইপিএলে মাহির শেষ অধ্যায়! চলতি মরশুমেই শেষবার খেলতে নামছেন ধোনি?

মহেন্দ্র সিং ধোনি শুধু একজন ক্রিকেটার বা অধিনায়ক নন, একটা আবেগেরও নাম। সিএসকে ভক্তরা তাঁকে ভালোবেসে থালা বলে ডাকেন। বিগত কয়েক মরশুম ধরেই আইপিএলে যে প্রশ্নটা সবথেকে বেশি করে উঠে সেটা হল এটাই কি ধোনির শেষ আইপিএল?

২০২৩ সাল থেকেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। কিন্তু বয়স যে ধোনির কাছে একটা সংখ্যা মাত্র। মহেন্দ্র সিং ধোনিকে অ্যানক্যাপড ক্রিকেটার হিসাবে ২০২৫ নিলামের আগেই রিটেন করে সিএসকে। ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন ধোনি। টাকার অঙ্ক যাই হোক না কেন ধোনির থাকাটাই যে বড় খবর।

ms Dhoni

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও নিজের মতো করে ধোনি ক্রিকেট খেলে যেতে চান, তা আগেই পরিষ্কার করে দিয়েছেন। তবে কবে আইপিএল থেকে অবসর নেবেন, সেটা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলেননি। অনেকের ধারণা আইপিএল ২০২৫ তাঁর শেষ বছর হতে পারে।

দেখতে দেখতে ৪৩ বছর হয়ে গেল ধোনির বয়স। পারফরম্যান্সও আগের মতো নেই। শরীর চোটের আঘাতের সমস্যা প্রবল। খুঁড়িয়ে খুঁড়িয়ে লড়ে যাচ্ছেন। কত রান করলেন, বড় ব্যাপার নয়। তাঁর উপস্থিতি দলকে উজ্জীবিত করে, রণকৌশলে গুরুত্বপূর্ণই ভূমিকা নেন। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহি যে সিদ্ধহস্ত। সেই কারণেই তো সিএসকে টিম ম্যানেজমেন্টের বিরাট আস্থা মাহির উপর। সিএসকের অনুরোধ তিনি ফেলতে পারেননি।

আগের মতো গতি নেই, ব্যাট হাতে ক্ষিপ্রতা নেই। কিন্তু মনের জোর এবং মস্তিষ্ককে পুঁজি করেই মাঠে লড়ে যাচ্ছেন মাহি। আন্তজার্তিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন, ২২ গজের সঙ্গে ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোয় বাধা। আসন্ন আইপিএলের পর সেই সুতোও কি ছিঁড়তে চলেছে? জল্পনার পারদ পাল্লা দিয়ে বাড়ছে।

এর আগে ১৭টি আইপিএলের মধ্যে ১১ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ১০ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে। একাধিক রেকর্ড তাঁর নামের পাশে।

ধোনি গোয়ায় সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, আমি শুধু গত কয়েক বছরের ক্রিকেট যা খেলতে পেরেছি তা উপভোগ করতে চাই, আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন সেটা উপভোগ করা কঠিন হয়ে পড়ে। আমি যেটা করতে চাই সেটা সহজ নয়। কারণ এটায় আবেগ যেমন আছে তেমনই দায়বদ্ধতাও আছে। আমি এখনও এই খেলাটি উপভোগ করতে চাই।'

Take a Poll

আন্তজার্তিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর ঘোষণা করেছিলেন ধোনি। আইপিএলে ফিনিশারের ফিনিশ কেমন হয়, তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+