IPL 2025: বোর্ডের নিলাম নীতি নিয়ে বিভ্রান্ত ফ্র্যাঞ্চাইজিগুলি, নয়া নিয়মে দল গঠনের কাজে বিলম্ব

কয়েক সপ্তাহ আগেই আইপিএলের জন্য নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করেছে বিসিসিআই। নয়া নিয়ম কতজন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে দলগুলি? কীভাবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার হবে এই সব নিয়েই বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে পাঁচ পৃ্ষ্ঠার একটি বিবৃতি দলগুলির কাছে পাঠানো হয়েছে। কিন্তু প্রথম পাতাতেই এমন কিছু নিয়মের উল্লেখ আছে যা নিয়ে দল‌গুলির মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিলকে।কিন্তু একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এখনও ফ্র্যাঞ্চাইজিগুলি দল গঠনের কাজই শুরু করতে পারছে না।

IPL 2025

কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা এই বিষেয় বোর্ডের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছেন। মূলত রাই টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ম নিয়েই আপত্তি আছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির।ছয় পৃষ্ঠার নথিতে, ধরে রাখা খেলোয়াড়দের ফি এবং বেতনের ক্যাপ, সম্প্রতি চালু হওয়া ম্যাচ ফি, পারফরম্যান্স বেতন সম্পর্কিত বেশ কয়েকটি বিবরণ উল্লেখ করা আছে। পাশাপাশি লিগ সম্পর্কিত অন্যান্য নিয়ম নিয়মগুলিও আছে।

বিসিসিআইয়ের নয়া নিবয়মে বলা হয়েছে, দলগুলি প্রথম যে ক্রিকেটারকে ধরে রাখবে দলগুলি তাঁর জন্য খরচ করতে হবে ১৮ কোটি টাকা। আবার দ্বিতীয় এবং তৃতীয় রিটেনশনকারী ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৪ এবং ১১ কোটি টাকা। ধরে রাখা চার নম্বর ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৪ কোটি টাকা এবং পঞ্চম তথা শেষ ক্রিকেটারের জন্য খরচ করতে হবে ১৮ কোটি টাকা।

একটি সূত্র জানিয়েছে, 'বোর্ডের নির্ধারিত বেতন দিতে হলে পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতেই ৭৫ কোটি টাকা খরচ হয়ে যাবে। এরপর তাহলে নিলামের জন্য বেশি অর্থ পড়ে থাকবে না। তার উপর রাইট টু ম্যাচ কার্ড আছে।' কিন্তু নিলামের পার্স ‌থেকে রিটেনশনের টাকা কাটা হবে কিনা সেই নিয়েও কোনও সচ্ছ ধারনা নেই ফ্র্যাঞ্চাইজিগুলির। ফলে তারা দল গঠনের কাজই করতে পারছেন না।

ইতিমধ্যেই রাইট টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি চিঠি দিয়েছে। এবার অন্য বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+