IPL 2025: এগিয়ে আসছে আইপিএল শুরুর সময়, পিসিবিকে চাপে ফেলে নয়া চাল দিল বিসিসিআই!

নিলাম শুরুর দুইদিন আগেই ২০২৫ সালের আইপিএলের দিনক্ষণ প্রকাশ্যে চলে এসেছে। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের আইপিএল শুরু হতে পারে ১৪ই মার্চ থেকে এবং ফাইনাল হতে পারে ২৫ শে মে পাশাপাশি শুধু ২০২৫ সালেরই নয় একই সঙ্গে আগামী তিন বছরের জন্য আইপিএলের দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ এবং শেষ হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হতে পারে ১৪ মার্চ, শেষ হতে পারে ৩০ মে। ২০২৫ সালের আইপিএল কিছু আগেই শুরু হতে পারে ১৪ মার্চ থেকে, বিগত মরশুমগুলিতে মার্চ মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আইপিএল শুরু হতো কিন্তু এবার দেখা যাচ্ছে আইপিএলের দিনক্ষণ এগিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল অস্ত্রেই কি পিসিবি এবং আইসিসিকে চাপে রাখার কৌশল নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিনক্ষণ এবং এখনও চূড়ান্ত হয়নি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এই নিয়ে মতবিরোধ চলছে পিসিবির। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দলকে পাকিস্তানের খেলতে পাঠাতে নারাজ বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে জটিলতার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দিনক্ষণ ও সূচি প্রকাশ করতে পারিনি আইসিসি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হতে পারে। ১০ মার্চকে রিজার্ভ ডে রাখা হতে পারে।তবে নির্ধারিত সূচি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে তার কয়েকদিনের মধ্যেই শুরু হবে আইপিএল ফলে জাতীয় দলের ক্রিকেটাররা আইপিএল দলের হয়ে খুব বেশি প্রস্তুতির সময় পাবেন না।

এর পাশাপাশি পিসিবিকে আরও একটি বিষয় চাপে রাখল বিসিসিআই। নির্ধারিত সময় সূচি অনুসারে এপ্রিল মাসেই পাকিস্তানের টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার কথা কিন্তু সেই সময় চলবে আইপিএল। ফলে বেশিরভাগ আন্তর্জাতিক তারকা ক্রিকেটারই আইপিএল খেলবেন। ফলে অনেকটাই জৌলুস কমে যাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের টি২০ টুর্নামেন্টের।

সব মিলিয়ে একদিকে যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপে রাখল তেমনই আইসিসিকেও এবার বার্তা দিল বিসিসিআই। ভারতীয় বোর্ড নিজেদের সিদ্ধান্ত থেকে সরছে না তেমনই পাল্টা চাল দিচ্ছে পিসিবি। তবে নির্ধারিত সূচি অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল হলে চাপ কিন্তু বাড়বে ক্রিকেটারদেরই কারণ তারা মাঝে খুব বেশি সময় পাবেন না.

AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের, রাহুলের আউট নিয়ে তীব্র বিতর্ক
কয়েক মাস পর এই টুর্নামেন্ট হলেও এখনও ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। ফলে সূচি ঘোষণা করাও সম্ভব হচ্ছে না। ভারত চাইছে ২০২৩ সালের এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হোক। ফলে ভারতীয় দল খেলবে শারজা বা দুবাইতে। এদিকে সম্প্রচারকারী সংস্থার অনুরোধে আইপিএল নিলামের সময় পরিবর্তন হতে পারে। তিনটের পরিবর্তে ৩.৩০ মিনিটে নিলাম শুরু হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+