IPL 2025: চোট নিয়ে রাজস্থান শিবিরে যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড়, ধোনিকে নিয়ে আবেগপ্রবণ অধিনায়ক সঞ্জু
আগামী ২২শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, ইতিমধ্যেই সব দলই প্রায় প্রস্তুতি শুরু করে দিয়েছে আসন্ন আইপিএলের জন্য। আইপিএল শুরুর আগেই চোটের উদ্বেগ রাজস্থান রয়্যালস শিবিরে।
আইপিএল শুরুর আগেই চোটের সমস্যা রাজস্থান শিবিরে। তবে কোন ক্রিকেটারকে নিয়ে নয়। স্বয়ং হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। ভারতের টি২০ বিশ্বকাপ জয়ী কোচ দ্রাবিড়কে এবার দলে হেডস্যার হিসাবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। কিন্তু আইপিএল শুরুর আগে দ্রাবিড়কে প্রস্তুতি শিবিরে কতটা পাওয়া যাবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কারণ বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দ্য ওয়াল।

এর ফলে তিনি রাজস্থান দলের প্রস্তুতি শিবিরে তিনি ফের যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। যদিও বুধবার রাজস্থান দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রাহুল দ্রাবিড় বুধবার জয়পুরে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দেবেন।
তবে রাহুল দ্রাবিড়ের যে ছবি পোস্ট করা হয়েছে তাতে তাঁর পায়ে চোট দেখা যাচ্ছে। এবং প্লাস্টার করা রয়েছে গোটা পা। এই পরিস্থিতিতে রাজস্থান শিবির আশা করছে আইপিএল শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন দ্রাবিড়। আসন্ন আইপিএলের রাজস্থান দলকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। তাঁরও চোট ছিল যদিও চোট সারিয়ে তিনি এখন ফিট।
Head Coach Rahul Dravid, who picked up an injury while playing Cricket in Bangalore, is recovering well and will join us today in Jaipur 💗 pic.twitter.com/TW37tV5Isj
— Rajasthan Royals (@rajasthanroyals) March 12, 2025
ধোনির প্রতি ফের একবার ভালোবাসার কথা প্রকাশ করেছেন সঞ্জু। রাজস্থান অধিনায়ক বলেছেন, প্রত্যেক তরুণ ভারতীয় ক্রিকেটারের মতো, আমিও সবসময় এমএস ধোনির পাশে থাকতে চাইতাম। সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ থাকলেই , আমি ধোনির সঙ্গে কথা বলতে চাইতাম, আমি তাঁকে জিজ্ঞাসা করতাম বিভিন্ন বিষয়ে। এটা আমার জন্য স্বপ্নের মতো ছিল।
একইসঙ্গে সঞ্জু বলেন, আমার মনে আছে শারজায় চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ভালো পারফর্ম করেছিলাম। সেই ম্যাচে প্রায় ৭০-৮০ রান করেছিলাম, খেলা জিতেছিলাম এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। এরপর, আমি মাহি ভাইয়ের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম। তারপর থেকে, আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। এখনও, আমি প্রায়শই তাঁর সঙ্গে দেখা করি।
এবার রাজস্থান দলের মতোই ডাগ আউট বেশ শক্তিশালী। কারণ দ্রাবিড়ের সঙ্গে আছেন কুমার সঙ্গকারা। তার উপর দলের ব্যাটিং কোচ হিসাবে আছেন বিক্রম রাঠোর। ২০০০৮ সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান দল।












Click it and Unblock the Notifications