IPL 2025: তিন বছর পর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল চেন্নাই সুপার কিংস, কোন ৩ ফ্যাক্টরে হার্দিকদের বাজিমাত?
IPL 2025: ২০২২ সালের পর এই প্রথম চেন্নাই সুপার কিংসকে হারাতে সক্ষম হলো মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পাঁচ প্রচেষ্টায় অবশেষে মধুর প্রতিশোধ নিশ্চিত করা গেল।
ম্যাচের পর সিএসকে অধিনায়ক স্বীকার করে নিয়েছেন, স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তোলা যায়নি। ফলে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের অবিচ্ছেদ্য পার্টনারশিপের পাশাপাশি বোলাররা অবদান রাখলেন মুম্বইয়ের জয় নিশ্চিত করতে।

মুম্বই ইন্ডিয়ান্স গুরুত্বপূর্ণ টস জিতেছিল। চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে তোলে ১ উইকেটে ৪৮। ৭ থেকে ১৫ ওভারে আসে ৭০, ২ উইকেট খুইয়ে। শেষ পাঁচ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ তোলে সিএসকে।
মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে অন্যতম টার্নিং পয়েন্ট প্রথম ৬ ওভারের পারফরম্যান্স। মুম্বই এই সময় তোলে ৬২, কোনও উইকেট না হারিয়ে। মাঝের ওভারে, অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারে তোলে ৯৫, ১ উইকেট খুইয়ে। এরপর ১৫.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
এই ম্যাচেও পাওয়ারপ্লের পারফরম্যান্স ফারাক গড়ে দিল। শেষ পাঁচ ওভারে চেন্নাই সুপার কিংস চারটি করে চার ও ছয় মেরেছে। কিন্তু প্রথম ৬ ওভারে তিনটি চার ও ২টি ছয় এবং মাঝের ওভারগুলিতে পাঁচটি চার ও ২টি ছয়ের বেশি মারতে পারেনি সিএসকে। ফলে রান রেটও আটের আশেপাশেই ছিল।
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের অবিচ্ছেদ্য শতাধিক রানের পার্টনারশিপে মুম্বই ইন্ডিয়ান্স স্বস্তির জয় সুনিশ্চিত করে। চেন্নাই সুপার কিংসের বোলাররা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের উপর তেমন প্রভাবই বিস্তার করতে পারেননি।
A perfect way to wrap a dominant victory and seal back-to-back home wins 💙@mipaltan sign off tonight by winning round 2⃣ against their arch rival 🥳
— IndianPremierLeague (@IPL) April 20, 2025
Scorecard ▶ https://t.co/v2k7Y5tg2Q#TATAIPL | #MIvCSK pic.twitter.com/u2BDXfHpXJ
ম্যাচের শেষে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, পর্যাপ্ত স্কোর আমরা তুলতে পারিনি। জানতাম পরের দিকে শিশির পড়বে। জসপ্রীত বুমরাহ ডেথ ওভারে বিশ্বের অন্যতম সেরা। মুম্বই ইন্ডিয়ান্স এদিন স্পিনও ভালো খেলেছে। প্রথম ছয় ওভারে অনেক বেশি রান দেওয়ার খেদও ধরা পড়ল ধোনির বক্তব্যে।
ধোনি বলেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি বলেই আগে সাফল্য পেয়েছি। এখন আবেগের জায়গা নেই। ঘুরে দাঁড়াতে ব্যাটারদের থেকে রান প্রত্যাশা করছেন ধোনি। ফিল্ডিং, বিশেষ করে ক্যাচিংয়ে উন্নতি চান। ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন। প্লে-অফে উঠতে না পারলে আগামী বছরের সঠিক কম্বিনেশন তৈরির কাজটাও সেরে রাখতে চান মাহি।
চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ শুক্রবার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। বুধবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications