IPL 2025: প্রথম দিকের ম্যাচে অনিশ্চিত কামিন্স! সানরাইজার্স দলকে নেতৃত্ব দিতে পারেন কে?
আইপিএল নিয়ে প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরেই শুরু টি২০ লিগের মেগা কার্ণিভাল। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। সব দলই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ। গতবার ফাইনালে উঠলেও ট্রফি জয় করা হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। এবারও শক্তিশালী দল গঠন করেছে নিজামের শহরের দল।
২০২৪ আইপিএলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২০.৫০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল সানরাইজার্স । ২০২৪ সালে দুরন্ত পারফরমেন্স করার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের ফাইনালেও উঠেছিল। কামিন্স ১৬ ম্যাচে ১৮ টি উইকেট নিয়েছিলেন। ফলে ২০২৫ আইপিএল নিলামের আগে অজি অঝিনায়ককে রিটেন করে নেয় সানরাইজার্স।

কিন্তু বর্তমানে চোটের কবলে আছেন কামিন্স। ফলে টুর্নামেন্টের প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ফলে কামিন্স একান্তই খেলতে না পারলে প্রথম দিকের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে, দেশীয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় প্রথম নাম অভিষেক শর্মা। এর আগে পাঞ্জাব দলকে ১০টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ছয়টি জিতেছেন, তিনটি হেরেছেন একটি টাই হয়েছে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে তালি্কায় আছেন হেইনরিখ ক্লাসেন। তিনিও ব্যাট হাতে যেমন দক্ষ, তেমনই এর আগে দক্ষিণ আফ্রিকা দলকে ৯টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ফলে কামিন্স প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে না পারলে প্রোটিয়া তারকাকেও নেতৃত্বের ভার দেওয়া হতে পারে।
৩১ বছর বয়সী কামিন্সের নেতৃত্বে সাম্প্রতিক সময় ১০ বছরের বেশি সময় পর ভারতকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জয় করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট ম্যাচে কামিন্স চোট নিয়েই খেলেন। চোটের কারণে পরবর্তী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। ফলে কামিন্স আইপিএলের প্রথম দিকে উপলব্ধ থাকবেন কিনা তা নিয়ে সানরাইজার্স শিবিরে চিন্তা আছে।












Click it and Unblock the Notifications