IPL 2025: দুই আইয়ারের বেতন বাড়ল অনেকটাই, সবচেয়ে কমল কারানের! নিলামের আয়ে স্টার্ক ছুঁলেন কামিন্সের নজির

IPL 2025: আইপিএল নিলামের শেষে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

পন্থ ২৭ কোটি পাওয়ার আগে ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনেছে শ্রেয়স আইয়ারকে। নিলামে ঝড় তুলে ২৩.৭৫ কোটি টাকা বেতন হলো বেঙ্কটেশ আইয়ারের।

IPL 2025

চলতি বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ১০ বছর জিতেছে আইপিএল খেতাব। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য বেঙ্কটেশ আইয়ারকে নিল কেকেআর। আর ১ কোটি টাকা বেশি পেলেই গত মিনি নিলামে পাওয়া মিচেল স্টার্কের দর স্পর্শ করে ফেলতেন বেঙ্কটেশ।

বেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সে খেলা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন। সর্বকালীন রেকর্ডের নিরিখে রইলেন স্টার্কের পরই। আইপিএল নিলামে তাঁর বেতন বাড়ল ১৫.৭৫ কোটি টাকা। আগে তিনি কেকেআরে চুক্তিবদ্ধ ছিলেন ৮ কোটি টাকায়।

শ্রেয়স আইয়ারের বেতন বৃদ্ধির পরিমাণ ১৪.২৫ কোটি টাকা। শ্রেয়স চলতি বছর অবধি কেকেআরে চুক্তিবদ্ধ ছিলেন ১২.৫ কোটি টাকায়। তাঁকে ২০২২ সালে কেকেআর নিয়েছিল। ২০২৩ সালে খেলতে পারেননি চোটের কারণে।

অর্শদীপ সিংয়ের দর বৃদ্ধির পরিমাণ ১৪ কোটি টাকা। অর্শদীপ সিং পাঞ্জাব কিংসে চুক্তিবদ্ধ ছিলেন ৪ কোটি টাকায়। তাঁকে আইপিএল নিলামের আগে ধরে রাখেনি। যদিও নিলাম চলাকালীনই অর্শদীপকে ফেরাল পাঞ্জাব কিংস। বেতন বেড়ে হলো ১৮ কোটি টাকা।

শতাংশের নিরিখে বেতন সবচেয়ে বাড়ল জিতেশ শর্মার। এক্কেবারে ৫৪০০ শতাংশ। পাঞ্জাব কিংসে তিনি পেতেন ২০ লক্ষ টাকা। জিতেশকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিল ১১ কোটি টাকা দিয়ে। রসিখ সালামের বেতন হলো ৬ কোটি। বেস প্রাইস ছিল ৩০ লক্ষ। তার ২০ গুণ দর বেশি পেলেন, যা সর্বাধিক।

স্যাম কারানের বেতন কমল সবচেয়ে বেশি। কারানের পাঞ্জাব কিংসে বেতন ছিল সাড়ে ১৮ কোটি টাকা। এবারের নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে নিল ২.৪ কোটি টাকায়। মিচেল স্টার্কের বেতন ২৪.৭৫ কোটি থেকে নেমে এলো ১১.৭৫ কোটি টাকায়। কমল ১৩ কোটি, গেলেন দিল্লি ক্যাপিটালসে।

তবে বেতন কমলেও ঈর্ষণীয় নজির স্পর্শ করলেন স্টার্ক। প্যাট কামিন্সের পর দ্বিতীয় প্লেয়ার হিসেবে নিলাম থেকে পাওয়া মোট দরে ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেলেন। কামিন্স আজ অবধি আইপিএল নিলাম থেকে ৫৪.১৫ কোটি টাকা পেয়েছেন।

স্টার্ক এই নিয়ে চতুর্থবার নিলামে ভাগ্য পরীক্ষা করালেন। তাঁর নিলাম থেকে নিশ্চিত হওয়া মোট বেতন হলো ৫০.৯০ কোটি টাকা। ৬টি নিলাম থেকে গ্লেন ম্যাক্সওয়েলের হলো ৪৯.৫ কোটি টাকা। এই নিয়ে আইপিএল নিলাম থেকে ১৩ বার দল পেলেন জয়দেব উনাদকাট। আইপিএলের নিলাম থেকে বাকিদের মধ্যে সাতবারের বেশি যেখানে কেউ দল পাননি, সেখানে উনাদকাটের নজির গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+