IPL 2025: ডাগ আউটে থাকবেন না ঘরের ছেলে, গম্ভীরের অভাব কতটা অনুভব করবে কেকেআর?
কেকেআরের ঘরের ছেলে হিসেবেই পরিচিত গৌতম গম্ভীর। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দল আইপিএল ট্রফি জিতেছিল। ১০ বছর পর ২০২৪ সালে ফের কেকেআর আইপিএল জেতে। নাইটদের তৃতীয় আইপিএল জয়ে অবদান ছিল গৌতম গম্ভীরেরই। তবে ক্রিকেটের বা অধিনায়ক হিসাবে নয়, মেন্টর হিসাবে।
২০২৪ সালের আইপিএলের আগে খানিকটা চমক দিয়েই কেকেআর কর্তারা দলে ফিরিয়ে আনেন গৌতম গম্ভীরকে। দলের মেন্টরের দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন চ্যাম্পিয়ন অধিনায়ককে। আইপিএলে তার আগে লখনউ দলের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। নাইট শিবিরে গৌতম গম্ভীরের আগমন অনেকটাই বদলে দেয় শাহরুখের দলের চেহারা। নিজের আগ্রাসী মানসিকতা দলে ক্রিকেটারদের মধ্যে সঞ্চালিত করে দেন গৌতম গম্ভীর।

কেকেআর দলে একাধিক তারকা থাকলেও গৌতম গম্ভীর সবাইকে এক সূত্রে বেঁধেছিলেন। সাজঘর থেকে মাঠ, গৌতম গম্ভীরই ছিলেন কেকেআরের আসল সূত্রধর। ডাগ আউটে বসে রণকৌশল স্থির করা থেকে টিম কম্বিনেশন তৈরি করার ক্ষেত্রে কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়া, সবকিছুতেই ছিল গম্ভীরের অবদান।
কিন্তু এবার গৌতম গম্ভীরকে পাবে না কেকেআর দল। সাজঘরে তাঁর অনুপস্থিতির অভাব অনুভব করবে করতে পারে কেকেআর ক্রিকেটাররা। পাশাপাশি ক্রিকেটীয় মস্তিষ্ক গম্ভীদের জুড়ি মেলা ভার। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে রণকৌশল সাজাতে পারেন তা অন্য কোন মেন্টরের পক্ষে করা খুবই কঠিন ফলে এবার গম্ভীরকে মিস করতে পারে কেকেআর।
বর্তমান কেকেআর দলের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার গম্ভীর প্রসঙ্গে বলেন, আমরা সবাই জানি জিজি স্যার এর আগে কেকেআর দলের অধিনায়ক ছিলেন কীভাবে দলকে পরিচালনা করেছেন। ভারতীয় দলেও খেলেছেন। তিনি তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতা এবং জয়ের খিদেটা সাজঘরে সবার মধ্যে ছড়িয়ে দেন। সেটা স বাইকে প্রমাণিত করে। এমন কয়েকজন মানুষ থাকেন যারা শুধু জিতলে খুশি হন, গম্ভীর স্যার তাদের মধ্যেই একজন।
একটি চ্যানেলের অনুষ্ঠানে কেকেআর কর্ণধার শাহরুখ খান কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন, আমি কখনও মনে করি না যে, গম্ভীর আমাদের দল ছেড়ে গিয়েছেন। গম্ভীরের সঙ্গে কেকেআরের অনেকদিনের মধুর সম্পর্ক রয়েছে। খুব কম মানুষের সঙ্গে এত ভালো বন্ধু থাকে। গম্ভীর তাদের মধ্যে অন্যতম। ওর কেকেআর দলে ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
নাইট রাইডার্স দলের নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে ও সহ-অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার। প্রকাশ্যে এসেছে তিন তারার নতুন জার্সি। গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে এসেছেন ডোয়েন ব্র্যাভো।গম্ভীরের অভাব পূর্ণ করে কি ফের চ্যাম্পিয়ন হতে পারবেন নাইটরা? উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications